বিশ্বের শীর্ষস্থানীয় সার্চ ইঞ্জিন গুগল তার নিত্যনতুন সেবার মান উন্নয়নের মাধ্যমে বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিন হিসেবে নিজেকে পরিচিত করার পাশাপাশি ব্যবসায়িক সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় সার্চ ইঞ্জিন ব্যবসা পরিচালনার পাশাপাশি গুগল ব্যবহারকারীদের বিশ্বের জনপ্রিয় সংবাদপত্রের সর্বশেষ সকল তথ্য প্রদানের লক্ষ্যে সম্প্রতি চালু করেছে ‘ফাস্ট ফ্লিপ’ সেবা। নতুন এই সার্ভিস ব্যবহারের মাধ্যমে একজন ইন্টারনেট ব্যবহারকারী অতিসহজেই বিশ্বের শীর্ষস্থানীয় প্রায় সকল দৈনিক, বার্তা সংস্থা এবং ম্যাগাজিনে প্রকাশিত সংবাদ প্রকৃত অবয়বে দেখতে সক্ষম হবে। অর্থাৎ এই ‘ফাস্ট ফ্লিপ’ ব্যবহারের মাধ্যমে শীর্ষ সংবাদপত্রে একটি সংবাদ যেভাবে প্রকাশিত হয়েছে সেভাবেই একজন ইন্টারনেট ব্যবহারকারী পড়তে সক্ষম হবে যা গুগলের ইতোপূর্বে পরিচালিত নিউজ সার্ভিস হতে অধিকতর স্বাচ্ছন্দ্য প্রদান করবে নিশ্চিত ভাবে। এরই ধারাবাহিকতায় গুগল তাদের ‘ফাস্ট ফ্লিপ’ সেবা চালু করতে প্রায় ৪০টি শীর্ষ সংবাদ প্রদানকারী সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছে যার মধ্যে রয়েছে বিবিসি নিউজ, দ্য নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং নিউজ উইক। ‘ফাস্ট ফ্লিপ’ ব্যবহারকারীরা http://fastflip.googlelabs.com/ হতে এই সেবা পেতে সক্ষম হবে। সম্প্রতি বাজারে ছাড়া গুগলের এই নতুন সেবা বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ব্যক্তিদের ইন্টারনেটের মাধ্যমে পূর্বের তুলনায় অতিসহজেই শীর্ষ সংবাদপত্রের সংবাদসমূহ বাস্তবসম্মতভাবে দেখতে সক্ষম হওয়ায় ধারণা করা হচ্ছে গুগলের ব্যবসায়িক সফলতা বর্তমানের তুলনায় আরো বৃদ্ধি পেতে সক্ষম হবে।
গুগল চালু করেছে সংবাদ প্রদানের নতুন সেবা ‘ফাস্ট ফ্লিপ’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।