somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোর্ড যদি আইপিএল বাদ দিয়ে টেস্ট-ওয়ান ডে খেলতে বলে, নাইট রাইডার্স ছেড়ে দেব- সাকিব আল হাসান

২১ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইডেনে ম্যাচ না হওয়ায় মন খারাপ সাকিবের

রাজর্ষি গঙ্গোপাধ্যায় • হায়দরাবাদ

দু’হাত ভর্তি বড় বড় প্লাস্টিক ব্যাগ। দুপুর দু’টো নাগাদ শপিং সেরে সবে ফিরলেন ‘মল’ থেকে। মুখোমুখি হয়েই প্রথম প্রশ্ন, “আপনি বাঙালি? আচ্ছা, ইডেনের কী খবর? ম্যাচ হচ্ছে না?”
মিনিট পাঁচেকের মধ্যে একটা থ্রি কোয়ার্টার আর টি-শার্ট গলিয়ে যে চেহারাটা লবির সোফায় গা এলিয়ে দিল তাঁকে দেখে কে বলবে, ইনিই গত বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন? লাজুক, বিনয়ী একটা ভাব সব সময় লেগেই আছে। গত রাতের নাইটদের রুদ্ধশ্বাস জয়ে তাঁর বড়সড় অবদান ছিল। টিম মূলপর্বে ওঠা থেকে আর এক পা দূরে। মন বেশ ফুরফুরে থাকার কথা।
কিন্তু সাকিবের মন ভাল নেই।
“ইডেনে ম্যাচ হবে না শুনে কারও ভাল লাগতে পারে? ভারতে আমার ঘর-বাড়ি বলতে তো ওটাই,” আফশোস ধরা পড়ে সাকিবের গলায়। একটু থেমে ফের বলেন, “নাইট রাইডার্স নামটাই আমাদের দেশে একটা আলাদা আবেগ তৈরি করে। চ্যাম্পিয়ন্স লিগে আমরা খেলছি শুনে ঢাকায় এখন যেমন সবাই কেকেআর।” কিন্তু সেটা কী আপনি টিমে আছেন বলে? হেসে উত্তর আসে, “মাশরাফি ভাই যখন ছিলেন, তখন থেকেই উন্মাদনাটা এসেছে। এখন চলছে আমাকে নিয়ে।”
বাংলাদেশ অধিনায়কের চাকরি গিয়েছে। আনকোরা জিম্বাবোয়ের কাছে টেস্ট সিরিজ হারতে হয়েছে। অভিযোগ উঠেছে, সাকিবের সঙ্গে খোলাখুলি মিশতে জুনিয়ররা ভয় পান। খারাপ লাগে না? “লাগে। তবে আর ভাবি না। বোর্ডের সঙ্গে। অধিনায়ক হিসাবে একশো শতাংশ দিয়েছি। ওরা মনে করেছে, সরিয়ে দিয়েছে। কিন্তু বছরে যদি পাঁচটা করে টেস্ট খেলা হয়, তা হলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এগোনো মুশকিল। আমাদের ঘরোয়া ক্রিকেটের মান মোটেই ভাল নয়। তাই টেস্ট খেলতে অসুবিধা হয়। বছরে অন্তত দশটা টেস্ট তো খেলা দরকার।” তবে অধিনায়কত্ব গিয়েছে বলে দেশের প্রতি ভক্তি কমেছে ভাবলে ভুল হবে। ধোনিদের অভিশপ্ত ইংল্যান্ড সফরের কারণ হিসাবে লোকে যখন ক্রিকেটারদের আইপিএল-প্রেমকে দায়ী করছে, তখন সাকিব কিন্তু দিব্যি বলে গেলেন, “দেশ আমার কাছে সব সময় আগে। বোর্ড যদি আইপিএল বাদ দিয়ে টেস্ট-ওয়ান ডে খেলতে বলে, নাইট রাইডার্স ছেড়ে দেব।”
অধিনায়কত্ব নিয়ে না ভেবে বরং নিজেকে আরও ধারালো করতে চাইছেন সাকিব। ওয়াসিম আক্রমকে কাছ থেকে দেখে শিখছেন, বড় ক্রিকেটার হতে গেলে মানসিকতা কেমন হওয়া উচিত। নিজেই বললেন, চ্যাম্পিয়ন্স লিগ থেকেই নতুন জীবন শুরু করার ইচ্ছে আছে। তথ্যের খাতিরে জানানো যাক, আর চব্বিশ ঘণ্টার মধ্যে সমারসেটের বিরুদ্ধে কোয়ালিফাইং রাউন্ডের শেষ ম্যাচ নাইটদের এবং ব্র্যাড হাডিনকে পাওয়া যাবে কি না নিশ্চিত নয়। তার মধ্যে এ দিন নেমেই নাইটদের চিন্তা বাড়িয়ে দিল সমারসেট। অকল্যান্ডকে হারিয়ে। কোয়ালিফাইং পর্বের নিয়ম যা তাতে, দুটো গ্রুপের সেরা টিমের সঙ্গে একটা তৃতীয় টিম উঠবে মূলপর্বের জন্য। এবং তৃতীয় টিম ঠিক হবে রান রেটের ভিত্তিতে। ঘটনা হচ্ছে, ইতিমধ্যেই মূলপর্বে উঠে গিয়েছে ত্রিনিদাদ। বাকি থাকছে দু’টো দল। নাইট রাইডার্স যদি বুধবার সমারসেটকে হারিয়ে দেয়, তা হলে তারা চলে যাবে মূলপর্বে। কিন্তু হেরে গেলে নাইটদের ভাগ্য নির্ভর করবে দুপুরের লেস্টারশায়ার বনাম রুহুনু ম্যাচের উপর। ওই ম্যাচের জয়ী টিমের রান রেটের চেয়ে যদি নাইটদের রান রেট ভাল হয়, তা হলেই মূলপর্বে যাবে নাইটরা। নইলে ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে।
“কিন্তু অত ভাবব কেন?” শুনে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন সাকিব। “ক্ষমতা অনুযায়ী খেললে আমাদের কেউ আটকাতে পারবে না। গত কালের ম্যাচ দেখে বিচার করবেন না টুর্নামেন্টটা জিততেই আমরা এসেছি।”

সূত্রঃ http://www.anandabazar.in/archive/1110921/21khela1.html

[বিঃ দ্রঃ লিংকে গিয়ে বাংলা দেখতে সমস্যা হলে ইন্টারনেট এক্সপোলার ব্যবহার করুন। ]
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×