somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পকেটে নিয়ে ঘুরুন অপারেটিং সিস্টেম

২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সবাই জানি অপারেটিং সিস্টেম থাকে হার্ডডিস্ক এ যার সাহায্যে সমগ্র কম্পিউটার নিয়ন্ত্রিত হয়। কিন্তু কোন কারনে সিস্টেম ক্রাশ করলে যদিকম্পিউটার আর চালু না হয় তবে আমাদের সামনে আর একটি পথই খোলা থাকে আর তা হচ্ছে নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল করা। কিন্তু একদিকে তা যেমন সময় সাপেক্ষ অন্যদিকে সবসময় তা সম্ভব নাও হতে পারে।

অথবা মনে করুন আপনার হার্ডডিস্ক নষ্ট হয়ে গেল। কিন্তু সেই মুহুর্তে আপনার কম্পিউটার এ জরুরি কিছু কাজ সারতে হবে, তখন কি করবেন ?


আরো আছে। ধরুন কারো অজান্তে তার কম্পিউটার থেকে কিছু নিতে চাচ্ছেন। কিন্তু ঐ বেরসিক পাসওয়ার্ড দিয়ে রাখল। ঢোকার কোন পথ আছে ?

আছে
এমন পরিস্থিতিতে আপনার বন্ধু হয়ে রয়েছে লিনাক্স এর বহনযোগ্য অপারেটিং সিস্টেম। যা দিয়ে আপনি এমনকি হার্ডডিস্ক ছাড়াও কম্পিউটার অন করতে পারবেন।


www.pendrivelinux.com এ রয়েছে বেশ কয়েকটি বহনযোগ্য অপারেটিং সিস্টেম যার আকার ২০০-৮০০ মেগাবাইট। আপনাকে যা করতে হবে তা হল www.pendrivelinux.com এ গিয়ে পছন্দের সিস্টেম টি সিলেক্ট করে তার প্রয়োজনীয় ফাইলটি ডাউনলোড করা। বহনযোগ্য অপারেটিং সিস্টেম দুই ধরনের হয়ে থাকে। একটি হল লাইভ ইউএসবি অপরটি হল লাইভ সিডি। লাইভ ইউএসবির জন্য প্রয়োজন হবে একটি পেনড্রাইভ এবং লাইভ সিডি এর জন্য প্রয়োজন হবে সিডি রাইটার সহ একটি ব্লাঙ্ক সিডি। ডাউনলোড করা ফাইল টি এরপর সিডি বা পেনড্রাইভ এ এক্সট্র্যাক্ট/বার্ন করে এটিকে বুটেবল করে নিতে হবে। সিডি বা পেনড্রাইভ থেকে বুট করার জন্য বায়োস সেটিং এ গিয়ে ফাস্ট বুট ডিভাইস হিসেবে সিডি বা ইউএসবি সিলেক্ট করতে হবে অথবা বায়োস এর বুট অপশন এ গিয়ে বুট ইউএসবি ডিভাইস ফাস্ট এনাবল করে দিতে হবে। ডাউনলোড এবং ইন্সটলেশন সম্পর্কে বিস্তারিত উপরোক্ত ওয়েবসাইটে পাবেন। একেক সিস্টেম এর জন্য একেক রকম ইন্সটলেশন পদ্ধতি আছে ।


লিনাক্স এর এসব অপারেটিং সিস্টেম গুলোতে কম্পিউটার এর প্রয়োজনীয় সব ধরনের সফটওয়্যার/ড্রাইভার দেয়া থাকে। যেমন অফিস সফটওয়্যার, অডিও ভিডিও প্লেয়ার, পিডিএফ রিডার, ইন্টারনেট ব্রাউজার, সিডি বার্নার সহ সব ধরনের সফটওয়্যার। এর সবচেয়ে বড় সুবিধা হল এর দ্বারা আপনি হার্ডডিস্ক নস্ট থাকলেও এমনকি হার্ডডিস্ক না থাকলেও আপনার কম্পিউটার এর যাবতীয় সাধারন কাজ সারতে পারবেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×