somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্পেনে ডাইনোসরের দাঁত

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহু বছর আগে বিলুপ্ত প্রাণী ডাইনোসরের রয়েছে নানা অজানা অধ্যায়, যা নিয়ে প্রতিনিয়ত চলছে বিভিন্ন ধরনের গবেষণা। বিলুপ্ত এ প্রাণীটির বিভিন্ন কর্মকাণ্ড আকর্ষণীয় হওয়ায় বিজ্ঞানী ও গবেষকদল এখনো খুঁজে বেড়াচ্ছে ডাইনোসরের নানা বিষয়। এতে যে ভালো কিছু হচ্ছে না তা নয়। বরং বিজ্ঞানীদের গবেষণার ফলে বিভিন্ন সময়ে বেরিয়ে আসছে নানা চমকপ্রদ তথ্য। জানা যাচ্ছে কৌতূহল-উদ্দীপক এ প্রাণীটির অনেক অজানা অধ্যায়। এমনই এক গবেষণায় বেরিয়ে এসেছে সবচেয়ে পুরোনো প্রজাতির ডাইনোসরের দাঁতের সন্ধান। সম্প্রতি স্পেনে ডাইনোসরের বিপুল পরিমাণ দাঁত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী গবেষকদলের তথ্যমতে, লম্বা মানুষের আঙুলের সমান ডাইনোসরের এসব দাঁত এর আগে স্পেনে পাওয়া ডাইনোসরের দাঁতের মধ্যে সবচেয়ে বড়। প্রাপ্ত এ দাঁতগুলো ডাইনোসরদের অ্যালোসাউরিডি পরিবারের সদস্যদের বলে জানান গবেষকেরা। এ পরিবারের সদস্যরা সাধারণত অনেক লম্বা হয়। এদের খুলি হয় অনেক শক্ত এবং সাধারণত এদের হাতে থাকত তিনটি আঙুল। পৃথিবীতে এদের বাস ছিল ১৪৫ মিলিয়ন বছর আগে! স্পেনে পাওয়া ডাইনোসরের দাঁতগুলো ৩ দশমিক ৮ ইঞ্চি লম্বা (৯ দশমিক ৮ সেন্টিমিটার)। তবে এখন পর্যন্ত ডাইনোসরের সবচেয়ে লম্বা দাঁত পাওয়া গেছে পর্তুগালে। সেখানে পাওয়া দাঁতের দৈর্ঘ্য ছিল ৫ ইঞ্চি লম্বা (১২ দশমিক ৭ সেন্টিমিটার)! গবেষকদের মতে, এর আগে একসঙ্গে ডাইনোসরের এত দাঁত কোথাও পাওয়া যায়নি। পুরোনো প্রাণী এবং পরিবেশবিষয়ক সংগঠন পেলেইনোটোলজি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক লুইস অ্যালকেলা বলেন, ‘প্রাপ্ত এ দাঁত দেখে অনুমান করা যাচ্ছে, এ দাঁতগুলো একেবারে শুরুর দিকের অ্যালোসাউরিডি গ্রুপের ডাইনোসর সদস্যদের, যারা পৃথিবী থেকে হারিয়ে গেছে অনেক বছর আগে।’ তিনি আরও জানান, যেহেতু এ দাঁতগুলো অনেক পুরোনো ডাইনোসর প্রজাতির, তাই এগুলো নিয়ে আরও গবেষণা হবে এবং স্পেনের বিজ্ঞান ও প্রযুক্তি ফাউন্ডেশন থেকে তা জার্নাল আকারে প্রকাশ করা হবে। এমন আরও নানা বিষয় নিয়ে প্রতিনিয়ত চলতে থাকা গবেষণায় যেমন জানা যাচ্ছে অনেক কিছু, তেমনি শেখাও হচ্ছে নানা বিষয়।

ওয়েবসাইট অবলম্বনে
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

ইসলামের সৌন্দর্য!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:৩৫


সৌদি আরবের মদিনার বাজারে একজন ইহুদি ক্রেতা এক বিকেলে এক সাহাবীর দোকানের সামনে এসে দাঁড়ালেন। একটা পণ্যের দাম শুনে কিনতে সম্মত হলেন ঐ ক্রেতা।
কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে সাহাবি... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×