somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উইকিপিডিয়া বাংলাদেশের যাত্রা শুরু

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা উইকিপিডিয়া বাংলা ভাষায় সবচেয়ে বড় মুক্ত অনলাইন তথ্যভাণ্ডার।




এই মুক্ত বিশ্বকোষে এরই মধ্যে সন্নিবেশিত হয়েছে বিশ হাজারেরও বেশি নিবন্ধ, যার পুরোটাই হয়েছে স্বেচ্ছাসেবার ভিত্তিতে। বাংলাদেশে উইকিপিডিয়াসহ উইকিমিডিয়ার পরিচালিত অন্যান্য মুক্ত বিষয়ভিত্তিক প্রকল্পের প্রচার ও প্রসার বাড়াতে সম্প্রতি বাংলাদেশি উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবীদের (উইকিপিডিয়ান) উদ্যোগে উইকিমিডিয়া বাংলাদেশ নামে একটি স্বাধীন ও অবাণিজ্যিক সংগঠনের সূচনা করা হয়েছে।

এ সংগঠন মূলত উইকিমিডিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ শাখা হিসেবে গড়ে তোলা হবে। তবে আইনগতভাবে ফাউন্ডেশন থেকে স্বাধীনভাবে কাজ করবে। উইকিমিডিয়া বাংলাদেশ অনলাইনে মুক্ত কন্টেন্টের মানোন্নয়নের পাশাপাশি সেমিনার, কর্মশালা ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করবে। সেই সঙ্গে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রকল্পগুলোর প্রসারে সাহায্য করবে। সংগঠনের কর্মকাণ্ডসংক্রান্ত পরিকল্পনা করতে উইকিপিডিয়ানরা সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাতে নিয়মিতভাবে আনুষ্ঠানিক অনলাইন বৈঠকে মিলিত হন। এরই ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর সংগঠনের নিজস্ব আইআরসি চ্যাটরুমে (#wikimedia-bd) একটি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও ব্যুরোক্র্যাট রাগিব হাসান, প্রশাসক বেলায়েত হোসেনসহ অন্য সম্পাদকেরা ও শুভানুধ্যায়ীরা এতে উপস্থিত ছিলেন। এই সভায় বাংলাদেশের স্বেচ্ছাসেবীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকোতে অবস্থিত উইকিমিডিয়া ফাউন্ডেশনের সদর দপ্তর থেকে যোগ দেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক সমন্বয়ক ক্যারি বাজ। এ আলোচনায় উইকিপিডিয়ানরা বাংলাদেশে উইকিমিডিয়া শাখায় আরও স্বেচ্ছাসেবী যুক্ত করার ব্যাপারে বিভিন্ন পরিকল্পনা প্রস্তাব করেন। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে সাধারণ মানুষকে এই মুক্ত বিশ্বকোষের প্রাথমিক ধারণা দিতে বাংলা উইকিপিডিয়ার পরিচিতিমূলক একটি সহায়িকা বই প্রকাশ করা, বাংলা উইকিপিডিয়া ও অন্যান্য প্রকল্পকে আরও পরিচিত করে তুলতে বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগসাইটে প্রচার চালানো, দেশের পত্রপত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়াতে নিয়মিত উইকিপিডিয়ার বিভিন্ন কার্যক্রমের হালনাগাদ তথ্য প্রেরণ ইত্যাদি।

বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে বসবাসকারী বাঙালি স্বেচ্ছাসেবকদের আন্তরিক শ্রম ও ভালোবাসায় ধীরে ধীরে বিকশিত হচ্ছে আমাদের বিশ্বকোষ উইকিপিডিয়া। একে আরও বেশি সমৃদ্ধ করতে কাজ করতে পারেন যে কেউ। বাংলা উইকিপিডিয়ার ঠিকানা http://bn.wikipedia.org, বাংলা উইকিসংকলনের ঠিকানা http://bn.wikisource.org।

প্রথম আলোর পাতা থেকে..........................
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×