somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামকে শুধু ধর্মের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না

২০ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগের কিছু লিখা পড়ে বুঝলাম অনেকের কাছেই ইসলাম শুধু একটা ধর্ম।

আসলে ইসলাম শুধু কোন ধর্ম নয়। ইসলাম হলো একজন মানুষের পুর্ণাঙ্গ জীবন ব্যাবস্থা। আর ধর্ম তো মানব জীবনেরই একটা অংশ। সুতরাং ধর্ম ইসলামেরও একটা অংশ। যারা মনে করেন যে ধর্মটাই হলো ইসলাম তারা অনেক বড় ভুলের মধ্যে আছেন। ইসলামের একটা অংশকে সম্পুর্ণ ইসলাম মনে করা আসলে তাদের অজ্ঞতারই ফল।

ইসলাম কি?
ইসলাম হলো পুর্ণাঙ্গ জীবন ব্যাবস্থা। পুর্ণাঙ্গ জীবন ব্যাবস্থাটা আবার কেমন?

ইসলাম আপনাকে বলে দিবে আপনি কি খাবেন কি খাবেন না। ইসলাম আপনাকে বলে দিবে আপনি কি ধরণের জামা গায়ে দিবেন কি ধরণের জামা গায়ে দিবেন আর কি ধরণের জামা গায়ে দিবেন না। ইসলাম আপনাকে বলে দিবে আপনি কি পরিমান ঘুমাবেন কি পরিমান জেগে থাকবেন। ইসলাম আপনাকে বলে দিবে আপনি ছোটদের সাথে কিভাবে কথা বলবেন বড়দের সাথে কি কথা বলবেন। ইসলাম আপনাকে বলে দিবে আপনি কাকে বিয়ে করতে পারবেন আর কাকে বিয়ে করতে পারবেন না। ইসলাম আপনাকে বলে দিবে আপনি কি ঘুষ খাবেন নাকি খাবেন না। ইসলাম আপনাকে বলে দিবে সুদ আপনার জন্য জায়েজ নাকি নাজায়েজ। ইসলাম আপনাকে বলে দিবে আপনি কোন হত দিয়ে ভাত খাবেন আর কোন হাত দিয়ে খাবেন না। ইসলাম আপনাকে বলে দিবে আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিবেন আর কি শিক্ষা দিবেন না। ইসলাম আপনাকে বলে দিবে আপনি আপনার স্ত্রীর সাথে কি রকম ব্যাবহার করবেন। ইসলাম আপনাকে বলে দিবে বিজ্ঞান দিয়ে আপনি কতটুকু কি করতে পারবেন। ইসলাম আপনাকে বলে দিবে আপনি কি কি জিনিস কিনতে পারবেন আর কি কি কিনতে পারবেন না। ইসলাম আপনাকে বলে দিবে আপনি যদি রাষ্ট্র পরি চালনা করেন তবে নাগরিকদের অধিকার কিভাবে রক্ষা করবেন। ইসলাম আপনাকে বলে দিবে কি ধরণের অপরাধের কি ধরণের সাস্তি হওয়া উচিত। ইসলাম আপনাকে বলে দিবে আপনি জন্মের আগে কোথায় ছিলেন। ইসলাম আপনাকে বলে দিবে আপনার মৃত্যুর পর কি হবে?

ইসলাম আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছোট বড় প্রতিটি কাজ কিভাবে করবেন তার দিক নির্দেশনা দিবে।

কাজেই ইসলামকে ধর্মের মধ্যে আবদ্ধ করে ইসলামকে অপমান করবেন না।

পরিশেষে একটা হাদিস বলে শেষ করি।

রাসুলুল্লাহ (সা:) বলেছেন কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত মানব সন্তানের পা এক কদমও নড়তে পারবে না।
১। তুমি তোমার জীবনকাল কিভাবে অতিবাহিত করেছ?
২। তুমি তোমার যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছ?
৩। তুমি টাকা পয়শা কোন পথে আয় করেছ?
৪। তুমি টাকা পয়শা কোন পথে ব্যায় করেছ?
৫। তুমি যে পরিমান জ্ঞান অর্জন করেছ সে অনুযায়ী কতটুকু আমল করেছ?

আল্লাহ হাফিজ
________________________________

বি: দ্র: এই পোষ্টটা কার কিরকম লেগেছে সে অনুযায়ী রেটিং করুণ।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৩:৪২
৩৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×