[img|http://ciu.somewherein.net/ciu/image/102119/small/?token_id=f8dc6deaed74f4d8fc2e689c460669a2
গালাক্সি ওয়াই একটি বহুল প্রচলিত আন্ড্রইড ফোন । এখন আমরা চাইলেই এই ফোনে আন্ড্রইড জেলিবিন ওএস ইন্সটল করতে পারি ।
এই পোস্ট শুধুমাত্র অভিজ্ঞ বাক্তিদের জন্য । অনভিজ্ঞ লোকেরা ১০০ হাত দূরে থাকুন ।
শুরু করার আগেঃ-
১। মানসিক ভাবে প্রস্তুত হয়ে নিন । আপনার ফোন নষ্ট হতে পারে, বা এর ওএস এবং বিভিন্ন পার্টস নষ্ট হতে পারে । এবং আপনার ফোনের গ্যারান্টি চলে যাবে । আমি আমার আগের একটি আন্ড্রইড এই ভাবে নষ্ট করেছি ।
২।এই পোস্ট শুধুমাত্র Samsung Galaxy Y / S5360 এর জন্য প্রযোজ্য ।
৩।আপনি ফোনে clockworkmod recovary ইন্সটল করে নিন ও আনুশাঙ্গিক কাজ সম্পন্ন করুন । এটি আপনি গুগল এ সার্চ দিলে পেয়ে যাবেন । আপনার ডিভাইস রুট করে নিন ।
#কিভাবে clockworkmod recovary ইন্সটল করব ?
1. ইন্সটল করার আগে, আপনার ফোনের সব ডাটা ব্যাকআপ করে নিনি ।
2. তারপর ডাউনলোড করুন । আপনার পিসি তে সেভ করে রাখুন ।
3. ফোন টি ইউএসবি দারা পিসির সাথে যুক্ত করুন । আপনার এসডি কার্ডে কপি করুন । এটি কোন ফোল্ডারে রাখবেন না ।
4. ইউএসবি খুলে ফেলুন । ফোনটি বন্ধ করুন । Home button + Volume up button ও Power button একসাথে চাপ দিয়ে আপনার ফোনটি রিকভার মোড এ চালু করুন ।
5. তারপর Update from SD Card নির্বাচন করুন । মনে রাখবেন, এখন টাচ বাবস্থা নিস্ক্রিয় । ভলিওম কি দারা সিলেক্ট করুন ও হোম স্ক্রিন বাটন দারা নির্বাচন করুন ।
6. এখন জিপ ফাইল টি নির্বাচন করুন ।
7. কাজ শেষ হলে back করুন ও Reboot system now নির্বাচন করুন ।
#কিভাবে রুট করব ?
1. এখান থেকে ডাউনলোড করুন । এটি রুট করতে লাগবে ।
2. ফোন টি ইউএসবি দারা পিসির সাথে যুক্ত করুন । আপনার এসডি কার্ডে কপি করুন । এটি কোন ফোল্ডারে রাখবেন না ।
3. ইউএসবি খুলে ফেলুন । ফোনটি বন্ধ করুন । Home button + Volume up button ও Power button একসাথে চাপ দিয়ে আপনার ফোনটি রিকভার মোড এ চালু করুন ।
4. apply update from sdcard নির্বাচন করুন ।
5. এখন জিপ ফাইল টি নির্বাচন করুন ।
6. ইন্সটল সমাপ্ত হলে আগের মত ফোনটি reboot করুন ।
৪। আপনার পিসি তে যেন ফোনটির সকল ড্রাইভার ইন্সটল থাকে ।
৫। ফোনটি ফুল চার্জ করে নিন ।
৬। পিসির সকল প্রোগ্রাম [অ্যান্টিভাইরাস সহ ] বন্ধ করুন ।
এখন আমরা কাজ শুরু করতে পারি ।
1. JellyBlast 4.1 Custom Rom আপনার পিসি তে ডাউনলোড করুন । এটি হচ্ছে জেলিবিন ওএস । আপডেটের কোন খবর জানতে XDA thread তে যান ।
2. Google Apps Package আপনার পিসি তে ডাউনলোড করুন ।
3. ফোনটি ইউএসবি কেব্ল দারা পিসি তে যুক্ত করুন ।
4. ডাউনলোড করা ফাইল সমুহ আপনার পিসি তে কপি করুন ।
5. ফোন বন্ধ করে রিকভার মোড চাল করুন ।
6. আবার মনে করিয়ে দিতে চাই , মাথা ঠাণ্ডা রাখুন ।
7. এখন ‘ Wipe data/Factory reset নির্বাচন করুন power button এ চাপ দিয়ে । এর পর একটি সতর্কীকরণ স্ক্রিন আসবে । ওখানে সিলেক্ট করুন ।
8. এরপর ‘ Wipe cache ‘ সিলেক্ট করুন ও ওকে করুন ।
9. এরপর ‘ Advanced –> Wipe Dalvik cache ‘ নির্বাচন করুন ।
10. তারপর ‘ Flash ZIP From SD Card ‘ ও Choose ZIP From SD Card এখান থেকে JellyBlast 4.2 ROM file যেটা আপনি এসডি কার্ডে কপি করেছিলেন । ফাইল টি নির্বাচন করুন ও কনফার্ম করুন । ইন্সটল এখন শুরু হবে ।
11. ইন্সটল শেষ হলে 10 নাম্বার ধাপের মতই google apps package ইন্সটল করুন ।
12. কাজ শেষ হলে Go back ‘ তারপর ‘ Reboot system now ‘ নির্বাচন করে ফোনটি রিবুট করুন ।
13. এখন আপনার ফোনে Jelly Bean 4.1 ইন্সটল হল ।
স্যামসাঙ গ্যালাক্সি ওয়াই এ আন্ড্রইড জেলিবিন 4.01 ওএস ইন্সটল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।