somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=|| প্রেম - বিবাহ ||=

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শিষ্য একদিন গুরুর কাছে এসে জিজ্ঞেস করল, গুরু প্রেম কি?

গুরু বললেন, ঐ যে সামনে পাহাড় দেখছিস তার অপর পাশে এক অপূর্ব সুন্দর ফুলের বাগান আছে। বাগানের ঠিক মাঝখান দিয়ে একটা পথ চলে গেছে। তুই সেই পথ ধরে হেঁটে যাবি। যাওয়ার সময় পথের দুইপাশের ফুলগুলোর মধ্যে যেটা তোর সবথেকে ভাল লাগবে সেই ফুলটা তুলে নিবি। তারপর আমার কাছে ফিরে আসবি। তোর জন্য দুটো শর্ত –

১। পথ ধরে শুধু সামনে এগিয়ে যেতে হবে। যেই ফুলগুলো পিছনে পরে থাকবে সেগুলো থেকে আর তুলতে পারবি না।
২। একটা ফুল তুলে ফেলার পর ফিরে আসবি, আর সামনে যাবিনা।

শিষ্য পাহাড় ডিঙিয়ে বাগানের দেখা পেল। যেদিকে চোখ যায় নয়ন জুড়ায়ে যায়, জগতের সব সুন্দর ফুল এখানে আছে। মুগ্ধ চোখে শিষ্য মাঝখানের পথ ধরে হেঁটে যায়। যেই একটা ফুল তুলতে যাবে তার মনে পড়ে দ্বিতীয় শর্তের কথা। একটা তুলে ফেললে ফিরে যেতে হবে। সামনে হয়ত আরো অনেক সুন্দর ফুল আছে। শিষ্য হাঁটতে থাকে আর ভাবে সবথেকে সুন্দর ফুল তুলে নিতে হবে। আরো অনেকদূর যাবার পর হঠাত তার মনে হয়, এই ফুলগুলো মলিন। পিছনের অনেক ফুল এর থেকে ভাল ছিল, কিন্তু প্রথম শর্তানুযায়ী পিছনে ফেরা যাবে না। আরেকটু সামনে গিয়ে পথের শেষ দেখা যায়। শিষ্য তখন বাদবাকী ফুলগুলোর মধ্যে মোটামোটি যা ভাল লাগে একটা ফুল তুলে ফেরার পথ ধরে।

গুরু জিজ্ঞেস করেন, বাগানে এটাই কি সবথেকে সুন্দর ফুল ছিল?

শিষ্য বলে, না গুরু। তারপর সবিস্তারে কাহিনী খুলে বলে।

গুরু তখন বলেন, এটাই প্রেম বৎস।





দশ বছর পর।

শিষ্য এসে গুরুকে জিজ্ঞেস করল, গুরু বিবাহ কি?

গুরু বললেন, ঐ যে সামনে পাহাড় দেখছিস তার অপর পাশে এক অপূর্ব সুন্দর ফুলের বাগান আছে। বাগানের ঠিক মাঝখান দিয়ে …

শিষ্য অস্থির হয়ে গুরুকে থামিয়ে দিয়ে বলে, গোস্তাকি মাফ হয় গুরু। বাকীটা আমার মনে আছে। শর্ত কি আগের দুইটাই?

গুরু বিরক্ত হয়ে বলেন, হুম, ভাগ মূর্খ কোথাকার!

শিষ্য চেনা পথে বাগানে চলে আসে। দশ বছর চলে গেছে, ফুলের সৌন্দর্য এতটুকু কমে নাই। শিষ্য পথ ধরে হাঁটতে শুরু করে। অল্প কিছুদূর গিয়ে একটা ফুল তার মনে ধরে। আরেকটু সুন্দর ফুলের খোঁজে সে সামনে আগায়। গতবারের ঘটনা তার ভাল মনে আছে। তাছাড়া এখন বয়স হয়েছে, বেশী হাঁটতে ইচ্ছা করে না। দু’কদম গিয়ে যে ফুলটাকে সুন্দর মনে হয় সে আর কিছু চিন্তা না করে তুলে নিয়ে আসে।

গুরু জিজ্ঞেস করেন, এত তাড়াতাড়ি ফিরে আসলি? বাগানে এটাই কি সবথেকে সুন্দর ফুল ছিল?

শিষ্য মাথা নেড়ে বলে, না গুরু। তারপর সবিস্তারে কাহিনী খুলে বলে।

গুরু তখন বলেন, এটাই বিবাহ হতভাগা


৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×