সবাই মিথ্যা বলে-
কেউ অন্যকে ঠকাতে, কেউবা নিজেকে বাঁচাতে
আমিও এর বাইরের কেউ নই।
সবাই স্বপ্ন দেখে-
কেউ একা একা শুয়ে, কেউবা বন্ধুর হাতে হাত রেখে,
আমি প্রথমটাতেই নিরাপদ বোধ করি।
সবাই সুখের পিছে ছোটে-
কেউ মার্সিডিসে চড়ে আবার কেউ গরুর গারিতে চড়ে,
আমি হাটি মাঝখান দিয়ে মার্সিডিস আর গরুর গাড়ি দুটারই গন্ধ নিয়ে।
সবাই ভালোবাসা চায়-
কখনো মায়ের কখনো সন্তানের অথবা প্রিয়জনের,
মার ভালোবাসা বোঝা যায় বাকিগুলো ধরে নিতে হয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


