তোমায় কি পেতে পারি আমি, চাঁদের মতন করে!
নিষ্ঠুর পৃথিবী যখন ঘুমিয়ে যাবে- তপ্ত জ্বালা বুকে নিয়ে
তখন কি পেতে পারি আমি তোমায়- আপন করে?
তোমায় কি পেতে পারি আমি, নদীর মতন করে!
চেনা পথের অচেনা যন্ত্রণা ভুলে- নীবির আলিঙ্গনে ধন্য হয়ে
তখন কি পেতে পারি আমি তোমায়- সঙ্গি হিসেবে?
তোমায় কি পেতে পারি আমি, আকাশের মতন করে!
মেঘের ডানায় ভেসে ভেসে- সুখের তরিতে হারাবো দুজনে
তখন কি পেতে পারি আমি তোমায়- মেঘমালা রুপে?
তোমায় কি পেতে পারি আমি, আমার মতন করে!
ভালবাসার সবটুকু রঙ দিয়ে সাজাবো তোমায়- রানীর শোভায়।
বোল আমি কি পেতে পারি তোমায়???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


