সবার জন্য একটি সতর্কতামুলক পোষ্ট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আজ সকালে কাজের জন্য হামাদ টাউনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলাম।জনাবিয়া নামক এক জায়গায় রাস্তায় একটি দুর্ঘটনা দেখলাম। দেখে আমি খুব ভয় পেয়েছি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমরা যারা গাড়ি ড্রাইভ করি তাদের মধ্যে অনেকেই একটু সময় বাচানোর জন্য রেড সিগনাল ক্রস করি আবার অনেকেই গ্রীন সিগনালে এনটার হবার সময় ডানে বামে ভালভাবে খেয়াল করি না। রেড সিগনাল অমান্য করে কাল রংয়ের BMW গাড়ীটি সাদা রংয়ের পিকআপভেনের সামনের দরজা সহ টায়ারে ধাক্কা দেয়। ভেনের দরজার কব্জায় প্রচন্ড বেগে ধাক্কা লাগায় দরজা আনলক হয়ে ড্রাইভার রাস্তায় ছিটকে পরে যায়। পিকআপের ড্রাইভাররে সেফটি বেল্ট বাধা ছিল না। রাস্তায় পরে থাকা বৃদ্ধ লোকটি সাদা পিকআপভেনের ড্রাইভার। বৃদ্ধ লোকটির নাক এবং কার দিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছে। BMW গাড়ীটি পিকআপভেনে ধাক্কা দিয়ে সিগনাল পোষ্টের দিকে ছিটকে পরে, সিগনাল পোষ্টে ধাক্কা লেগে উল্টো দিকে ঘুরে যায় এবং বিপরিতদিক থেকে আসা একটি পিকআপভেনের দরজায় ধাক্কা দেয়। এই পিকআপের ড্রাইভার ছিল বাংলাদেশী ভাই। তবে বাংলাদেশী ভাই সুস্হ আছেন। BMW গাড়ীর ড্রাইভার একটু আহত হয়েছেন এবং এই অবস্হা দেখে একটু পাগলের মত আচরন করতেছে। এম্বুলেন্সের ভিতরে ঢুকানোর পুর্ব পর্যন্ত বৃদ্ধলোকটিকে আমি জীবিত দেখেছি। তবে বৃদ্ধলোকটির অবস্হা খুব গুরুতর। দোআ করবে সবাই ওনার জন্য। আর সবাইকে বলছি, ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে থাকুন।
৪টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।