রক্তিম গোলাপ...
১৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কি করবো হায় !
ফোঁটেনি যে রক্তিম গোলাপ
আমার একার জন্য ;
আমার একান্ত ঘরে ।
ফুঁটেছে সে উদ্যানে ,
সহস্র হাতের ছোয়ায়
আরো রক্তিম হয় ;
সে আপন সলাজে ।
মাঝে মাঝে তীব্র
ইচ্ছা জাগে মনে ;
ছিড়ে তাকে এনে রাখি
আবেগপূর্ণ হৃদয়দানীতে ,
সে আসবে কি ?
প্রশ্ন জাগে মনে ;
অবচেতন মনও বলে
আসবে সে আসবে ।
কেননা যখন আমি
উদ্যানে একা ঘুরি
হাজারো পুস্প দৃস্টিতে ,
বহুরঙ্গে মোহিত হলেও
হৃদয় দিয়ে অনুভব করি
একটাই পুস্প সৃস্টিতে ।
সেদিন যখন একটু হেলে
ইশারায় সে দিয়েছে সুবাস ,
উদ্যান আমি ছেড়েছি সেদিন
নিয়ে জমাট কষ্ট ; দীর্ঘশ্বাস ।
চাইনা আমি চলে আসুক
রক্তিম গোলাপ আমার ঘরে ,
নিজের উজ্জলতা ম্লান করে
দ্বিধার অনলে পুঁড়ে
তারচেয়েও বড় কারণ
আমার বিবেকের কাছে ,
গোলাপ আমার আছে...
এখনও কোন এক
অথবা আরো অনেক
কারো অপ্রাপ্ত আবেগে ।
উদ্যানে ঘুরে ঘুরে
প্রতিনিয়ত তোমার শোভা
আলোড়িত করেছে ওদের ,
আলোড়িত হয়েছ কিনা
আমি তাতো জানিনা ;
তাই প্রশ্ন জাগে মনে ।
তবুও কখনো যদি
আসতে চাও ঘরে ,
সকল আবেগের উত্তর দিয়ে ,
সকল ছলনা আর
দ্বিধার অবসান করে ,
এসো পূর্ণ রক্তিম হয়ে ।
জানবে আমার দুয়ার খোলা
আজীবন তোমার তরে ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন