somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যবচ্ছেদ

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাশকাটা ঘরে লাশের সারি
অপেক্ষার প্রহর গুনছে লাশ-
একটি পি এম রিপোর্টের জন্য ।
ছুরি কাঁচি হাতে সার্জন
দ্রুত হাত চালায় অবহেলায় । যদিও-
ঐ একই কাজ করতে তাকে গায়ে পরতে হয় পরিস্কার এপ্রোনঃ
স্যাভলনের স্বচ্ছ পানিতে ধুয়ে নিতে হয় ছুরি কাঁচি।
তটস্থ কয়েকজন এসিস্ট্যান্ট-কোথাও যেন ভুল না হয় ।

শুধু কী দায়িত্ববোধের জন্য ? না-
আর্থিক লাভ-লোকসানের হিসেবও থাকে এতে ।
হায়! বেশ্যারাও দ্বার খুলে বসে প্রতিরাত

খদ্দরের আশায় । পোস্ট মর্টেম তাদেরও হয়।
অবশ্য ছুরি কাঁচিতে নয় এবং
কোন সার্জন থাকেনা ওখানে।
তবু পোস্ট মর্টেম হয়—দুপক্ষেরই ।
তফাৎ অবশ্য আছে দুটোর মধ্যে-
একটাতে রিপোর্ট তৈরী হয় । পুলিশ এসে নিয়ে যায় পরে-
মামলার কাছে লাগে ।আর-অন্যটিতে লাগে না ।
সাফ-সুতরা হয়ে গেলেই ব্যস, তৈরি আবার ।

নতুন নতুন লাশ যেমন আসে রোজ রোজ
নতুন নতুন মানুষও আসে শরীর কিনতে তেমনি ।
পঁচা, গলিত লাশ কিংবা কবর থেকে তোলা লাশ
বিচিত্র ধরন, লোমহর্ষক ঘটনার বর্রনায় কাগজ ভারি।
কিন্তু সব কাঁটা-ছেঁড়া একই তফাৎ নেই কোন ।
বেশ্যালয়ের গল্প ভিন্ন হয় না।
এ এক আদিম গল্প। আদিম ব্যবসা-
নতুনত্ব নেই। তবু পুরানো হয় না।
কেউ ফেলে দেয় না এবং ছেড়ে যায় না ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×