নির্বাচনি উৎসবে দেখি
লাশের সারি-
কে নেবে এ দায় কে যে অধিকারি।
মরছে মানুষ পুড়ছে বাড়ি
দোকান আর সম্পদ ।
শিহরিত হই রক্ত জমে থেমে যায় হ্নদয়ের যত স্পন্দন।
অকুতোভয় বীর যোদ্ধা যেন
করছে ভীষণ রণ
দিন নেই রাত নেই শুধু অস্ত্রের ঝনঝন।
জীবন থমকে দাঁড়ায়
বুঝে নেয় কত অসহায়
পিতৃহারা আর বিধবারা দেখি করে হায় হায় ।
কাপুরুষ যত
বেদুইন লুটেরা নরপিশাচের দল
ভয়ার্ত কান্নার মাঝে চারিদিকে শুধু দাবানল
নিরস্ত্র অবলা আর অসহায় প্রতি দেখায় বাহুর বল।
হাসপাতালে ভর্তি যত
পুড়া শরীর আর স্পিন্টারে তারা ক্ষত-বিক্ষত
জনতার দেশে জনতারা আজ যেন বড় বেশি অভাজন ।
অনুকূল হইলে বায়ূ
শীতল করিলে স্নায়ু
বাড়িবে মনের আয়ু
তাই দূর থেকে দেখে যায় শান্তির অবয়ব।
মনে মনে ভাবেঃ পুড়িবো, মরিবো। তবু-
মানিবো না পরাভব ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



