আমাকে ছুটিয়েছি আলোক বর্ষ পথে
পৃথিবী ছেড়ে বায়ূমণ্ডল
মঙ্গল বৃহস্পতি গ্রহান্তরে।
শুনেছি ধুমকেতুর বিলাপঃ ধ্রুবতারার কান্না
মেঘমালাদের হাহাকার,পরাভব।
ঠাঁই মেলেনি একদন্ড
কখনো ধুসর,কখনো বাদামি বর্ণাবরণে
নীল দুঃখগুলোই হয়েছে সাথী।
দেখেছি বৃষ্টির কান্না
বৃক্ষরাজির উল্লাস,মৃত্তিকার আত্মসমর্পনে
প্লাবনের উচ্ছ্বাস।
নবীন বরণের বাঁধভাঙা ঢেউ
প্রশান্তির দেউড়ি ভেঙে
স্রোতসৃনী নদীর মত দূকোল ভাসিয়ে অভিলাষি অবিশ্বাস
আর কতদূর নিয়ে যাবে অবিনাশ ?
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



