পূণ্যার্থী সকলে মিলে
পদপিষ্ট পদদলিত হাজারো লাশ
হায়!যুবরাজ, তোমার পথের কাঁটা
দলিত মতিত করে দিলে খোদার মেহমান।
ঐশ্বর্য আর দাম্ভিকতায়
মানবতা ভুলণ্ঠিত করে
অবলীলায় নিষ্কণ্ঠক মানব জঞ্জাল
এখনও তোমরা কেমন বর্বর
কান পেতে শোন, হাজারো লাশের ফরিয়াদ।
লাশ নিয়ে লুকোচুরি হিসাবের গড়মিল
জাগছে মানুষ, জাগছে মানবতা
রুখবেই আজ তোমাদের যত
বাহ্যিক ঝিলমিল।
খোদার ঘরের রক্ষক সেজে
কেড়ে নিলে কত প্রাণ
লাশের চুড়ায় বসে তবু বলে যাও বর্বর
তোমরা মহীয়ান।
ধিক তোমাদের রাজতন্ত্র
ধিক তোমাদের অব্যবস্থাপনা
ঢের সেজেছো ভণ্ড,
শোধিতে হইবে বকেয়া যত ঋণ
জেনে রেখো শেষ হয়ে গেছে তোমাদের দিন।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




