কেমন আছো বাংলাদেশ?
সবুজের বুকে লাল সূর্য, কলমিলতার ফুল
রাতের স্তব্ধতা ভেঙে পরিযায়ীর আকাশ ভাঙা কিচিরমিচির
ষোল ডিসেম্বরের বাঁধভাঙা উল্লাস
অস্ত্র হাতে দলেদলে বাড়ি ফেরা দুরন্ত যৌবন
ফুলবাণুর সাক্ষী নির্যাতন
প্রাণ বাজিধরা তোমার সূর্য সন্তান।
আমরা মৃত ত্রিশ লক্ষ
শ্রদ্ধাভরে আমাদের ডাকা হয়--শহীদ
নামের তকমায় কি আসে যায়?
ছোঁয়ে দেখো তোমার পতাকা
আমরা শহীদ নই।আমরা প্রভাতফেরী নই
আমরা তোমার লাল সূর্য।
আমাদের যা বলার ছিল
বলছে কি তা, বাংলাদেশ?
আমরা তোমার ন’মাসের নাড়িছেঁড়া ধন
আমরা তোমার আত্মার জাগরণ
আমাদের ভাবনা আজ অচল
তবু-
বড্ড জানতে ইচ্ছে করে
কেমন আছো- বাংলাদেশ তুমি?
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





