মুনমুনের চাওয়া
উপস্থাপনাকে সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যেতে চান লাক্স চ্যানেল আই সুপারস্টার মুনমুন। ২০০৬ সালে বাতাসের খাঁচা নাটক দিয়ে যাত্রা শুরুর পর ইতিমধ্যেই তিনি অভিনয় করে ফেলেছেন অনেক নাটকে। প্রচারিত নাটকগুলোতে সাবলীল অভিনয়ের মাধ্যমে নজরও কেড়েছেন দর্শকের। কিন্তু কিছুদিন হলো বাংলাভিশনের জনপ্রিয় টক-শো আমার আমিতে অপি করিমের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকেই উপস্থাপনার নেশা জেঁকে বসেছে মুনমুনের মধ্যে।
এ বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যে অনেক উপস্থাপনার প্রস্তাবের মধ্যে আরটিভির একটি গেম-শোর প্রস্তাব আমার দারুণ পছন্দ হয়েছিল কিন্তু মনের বিরুদ্ধেই আমি ফিরিয়ে দিয়েছি। কারণ একটি কথাই আমার মনে হয়েছে, আমি অবশ্যই উপস্থাপনার সঙ্গে থাকব, অভিনয়ের সমান্তরালে উপস্থাপনাকে সঙ্গে নিয়েই আমি এগুতে চাই।
আর আমার আমিকে একটি যথাযোগ্য মর্যাদায় না নিয়ে অন্য কোন অনুষ্ঠান উপস্থাপনায় সহসাই হাত দিচ্ছি না। বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, সম্প্রতি সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় খন্ড নাটক খেলা এবং সৌরজয় চৌধুরীর রচনা ও পরিচালনায় খন্ড নাটক ছাঁদ-এর কাজ শেষ করলাম।
আর আনিসুল হকের রচনা ও আশরাফী মিঠুর পরিচালনায় দৈনিক তোলপাড়-এর শুটিং তো থাকছেই। ছাঁদ এবং খেলা দুটি খণ্ড নাটকে আপনার চরিত্র সম্পর্কে একটু বলবেন কি? খুবই মজার বিষয় যে, এ দুটি নাটকের চরিত্র দুটি সম্পূর্ণ বিপরীতধর্মী। খেলাতে আমার চরিত্র একটি বোকা সোকা মেয়ে, যে এক ট্যাক্সি ড্রাইভারকে ভালবাসে এবং তাকে যে যা বুঝায় তা-ই সে বোঝে।
অন্যদিকে ছাঁদ নাটকে আমার চরিত্রটি একটি এমবিএ পাস করা আধুনিক মেয়ে। একটি বখাটে ছেলে আমার পেছনে সারাক্ষণ লেগে থাকে। অনেক পটানোর চেষ্টা করে কিন্তু নিজেকে সংযত রাখি পারস্পরিক অবস্থানের কথা চিন্তা করে। খুব ভাল লেগেছে এই নাটক দুটিতে কাজ করে। আশা করি, দর্শকদেরও ভাল লাগবে।
তুলেআনাঃ
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।