ডিজিটাল রিমেক নিয়ে আসছেন ডলি সায়ন্তনী।
বিনোদিনীর পর আবার ডিজিটাল রিমেক নিয়ে আসছেন ডলি সায়ন্তনী। অডিও বাজারে ডিজিটাল রিমেক অ্যালবামের প্রচলন ইদানীং খুব একটা নেই। সংগীতাঙ্গনের চলতি হাওয়া অনেক বেশি প্রবাহিত হচ্ছে মৌলিক গান আর একুস্টিক বাদ্যযন্ত্রের প্রতি। ঠিক সেসময়ে আবার ডিজিটাল কম্পোজিশনে জনপ্রিয় ফোক গানের অ্যালবাম করছেন ডলি সায়ন্তনী।
লক্ষ আসন্ন রোজার ঈদ। ফের ডিজিটাল রিমেক প্রসঙ্গে ডলি বলেন, সত্যি বলতে রিমেক গানের জন্য ডিজিটাল মাধ্যমটাই সবচেয়ে সাবলীল বলে মনে হয়। আবার এটাও ঠিক একুস্টিক মিউজিকের বিকল্প কিছুই নেই। তবে সেটা রিমেক গানে না হয়ে মৌলিক গানেই বেশি মানায়। যাইহোক প্রসঙ্গ সেটা নয়, সত্যি বলতে আমার ক্যারিয়ারে ফোক অ্যালবামের সংখ্যা প্রায় ১০টির মতো।
এর মধ্যে একটি মাত্র ডিজিটাল ফোক অ্যালবাম বিনোদিনী। অ্যালবামটি বাণিজ্যিকভাবে যেমন সফল, ব্যক্তিগতভাবেও এর সংগীতায়োজনে আমি তৃপ্ত। মূলত তখন থেকেই ভাবছি আরও কিছু ডিজিটাল রিমেক করবো। দেরি হলেও শুরু করলাম, একদম নতুন আবহ নিয়ে। দেখা যাক কি হয়। ডলি সায়ন্তনী দেশ-বিদেশের স্টেজ-শো আর সংসারের হাতছানি ছাপিয়ে অ্যালবাম রেকর্ডিংয়ে খুব একটা সময় দেননি অতীতে। তার ভাষ্যমতে, এ অ্যালবাম নিয়ে তিনি একটু খাটতে চান।
ব্যয় করতে চান সময়। কারণ এ অ্যালবামের সংগীত পরিচালনা করছেন একেবারেই তরুণ সংগীত পরিচালক হৃদয় খান। সুরকার, জিঙ্গেল নির্মাতা এবং বিজ্ঞাপন নির্মাতা রিপন খানের ছেলে হৃদয় খানকে নিয়ে এরই মধ্যে উচ্ছ্বাস উঠেছে অডিওপাড়ায়। ডলি সায়ন্তনীর মতো অনেকেরই ধারণা, হৃদয় খানের মধ্যে আধুনিক কম্পোজিশনের যে ইঙ্গিত রয়েছে, সেটা অবশ্যই আন্তর্জাতিক মানের এবং নতুন করে আলোচনায় আসার মতো।
রিমেক অ্যালবাম করে যেমনটা এসেছিলেন মেহেদী, হাবিব এবং ফুয়াদ। হৃদয় খান তেমন কিছু প্রমাণ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ডলি সায়ন্তনী। তিনি বলেন, এজন্যই আমি নতুন এই সম্ভাবনাকে একটু বেশি সময় দিচ্ছি। ভাতিজার প্রতি একটা দায়িত্ব আছে না? ডলির এই ডিজিটাল রিমেকে কোন অঞ্চলের গান থাকছে? সিলেট না চট্টগ্রাম অঞ্চলের? ডলির চটজলদি উত্তর, নারে ভাই সেটা এখনই বলছি না।
তবে এ দুই অঞ্চলের গান খুব একটা প্রাধান্য পাবে না। ঘুরেফিরে ১০ গানে পুরো বাংলার ফোকটাকে তুলে ধরার ইচ্ছা আছে। যেমন এর মধ্যে রেকর্ড করলাম তুমি কোনবা দেশে এবং বনমালী তুমি পরজনমে হইও রাধা শীর্ষক দুটি জনপ্রিয় ফোক। বাকি গান যাছাই-বাছাই করছেন আয়োজক আহমেদ রিজভী। আশা করি, ভাল কিছু হবে।
এদিকে ডিজিটাল রিমেক নিয়ে ডলি সায়ন্তনী বেশ মত্ত হলেও এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতাকে কথা দিয়েছেন পলাশের সঙ্গে একটি দ্বৈত অ্যালবামের ব্যাপারে। অ্যালবামের কথা ও সুরের দায়িত্ব নিয়েছেন আশরাফ বাবু। যার রেকর্ডিং শুরু হবে আগামী সপ্তাহ থেকে। আর প্রকাশের সম্ভাবনা আসন্ন ঈদে। অর্ধেক রেকর্ড হয়ে থেমে আছে বোন পলির সঙ্গে আরেকটি দ্বৈত অ্যালবামের কাজ। এটিও রোজার আগে শেষ হবে। আর সংসার?
ডলি বলেন, অডিও আর স্টেজ নিয়ে আরও ব্যস্ত হওয়া যেতো। মেয়েরা বড় হচ্ছে। দিন যত যাচ্ছে ওদের পড়াশোনা-স্কুল-শিক্ষক-বায়না-দুষ্টুমি আর ভালবাসার মাত্রা বেড়ে চলছে। এসব নিয়েও আমাকে দৌড়াতে হয়। ফলে সুযোগ থাকলেও গানের পেছনে খুব একটা ছোটা হয় না ইদানীং। নিজেকে অনেক বেশি গুটিয়ে ফেলছি। তবুও বলছি, এখন আমি ভাল আছি। অনেক ভাল।
তুলেআনাঃ
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।