somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোমান্টিক হিরো

১২ ই জুন, ২০০৮ সকাল ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্বৈত সত্ত্বায় একজন

রোমান্টিক হিরো, জনপ্রিয়, জননন্দিত কিংবা ব্যস্ততম যাই বলা হোক না কেন সে উপমার সাথে পর্দার নায়ক হিসেবে অনেক বেশি মানানসই ফেরদৌস। যাত্রা শুরুর পর থেকে আজও তিনি প্রায় সমান তালে কাজ করে যাচ্ছেন দুই বাংলায়। মূলত অমর নায়ক সালমান শাহ্ উত্তরসূরী হিসেবে বুকের ভেতর আগুন ছবিতে স্থলাভিষিক্ত একটি চরিত্রের মধ্যদিয়ে চলচ্চিত্রে ফেরদৌসের পদচারণা।

অতঃপর বাসু চাটার্জী পরিচালিত হঠাৎ বৃষ্টি ছবিতে তার অভিনয় দুই বাংলার দর্শকদের মুগ্ধ করে। যার ফলে তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর তখন থেকেই দর্শকের রুচির সাথে সঙ্গতি রেখে আজও ফেরদৌস চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন প্রত্যাশার প্রাপ্তি ঘটাতে।
যদিওবা অনেক ভাল চরিত্রে তার উপস্থিতি ঘটেছে কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর জুটেনি তার ভাগ্যে।

তবুও ফেরদৌস বিশ্বাস করেন যথা সময়ে তার কাজের সম্মান তিনি ঠিকই পাবেন। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে যুগের পর যুগ রাজত্ব করে চলেছেন তিন খান। আর আমাদের দেশের চলচ্চিত্রের ভাবনা এখন ফেরদৌস, রিয়াজ আর শাকিব খানকে ঘিরেই। বিগত ৬/৭ বছর চলচ্চিত্রের পরিবেশ অস্থিরতায় পরিপূর্ণ থাকলেও সেই পূর্ণতায় এখন এসেছে শূন্যতা।

পূর্ণতা এখন সুস্থ চলচ্চিত্রকে ঘিরে। আর এই পূর্ণতার যোগান দিচ্ছেন ফেরদৌস, রিয়াজ আর শাকিব খান। এই তিনজনকে নিয়েই প্রযোজক-পরিচালক ছক এঁকে মেপে মেপে নির্মাণ করছেন সময়োপযোগী সেইসব চলচ্চিত্র যা দেখতে আবারো হল বিমুখ দর্শক হলমুখী হচ্ছেন। কিন্তু তারপরও চলচ্চিত্রাঙ্গন জুড়ে একটি কথা প্রায়ই শোনা যায় যে, ঢাকাই চলচ্চিত্রে চলছে এখন নায়ক সংকট।

এ কথার তীব্র প্রতিবাদ করে ফেরদৌস বলেন, আমি এ বিষয়টির সাথে একমত নই। কেননা আমি মনে করি প্রতিভাবান নায়ক পর্যাপ্ত। কিন্তু সৃষ্টিশীল নির্মাতার এখন খুব অভাব। একজন নায়ক একটি, দুটি, কিংবা তিনটি ছবিতে তার যথাযথ অভিনয়ের প্রতি ভাললাগা তৈরি করে হলে নিয়ে যেতে পারেন।

কিন্তু ছবিতে যদি উপভোগ করার মতো কিছু না থাকে কিংবা এর নির্মাণশৈলী যদি ভাল না হয় তবে দর্শক সে ছবি দেখতে হলমুখী হন না। একজন দক্ষ গুণী নির্মাতাই পারেন ছবিটিকে যথাযথভাবে নির্মাণ করে দর্শকের কাছে উপভোগ্য করে তুলতে। চলচ্চিত্রের শুরুতে ফেরদৌসকে নিয়ে যে আলোচনার ঝড় উঠেছিল মাঝে তা একেবারেই হারিয়ে যায়।

আর এর কারণ ফেরদৌসের না বুঝে ছবিতে কাজ করা। এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, সত্যিকার অর্থেই মাঝে আমার কিছু ভুল ছিল। চ্যানেলের ছবি, সাহিত্যনির্ভর ছবিতে কাজ করেছি। আর বাজেট অল্প হওয়াতে সেসব ছবির নির্মাতারা মনোযোগ দিয়ে ছবি নির্মাণ করেননি। শুধুমাত্র স্যাটেলাইট চ্যানেলেই প্রচারিত হয়েছে সেসব ছবি। যেমন- রাক্ষুসী, কাল সকালে ।

টিভি চ্যানেলে রিলিজ দেবার কারণে সেসব ছবি প্রতিযোগিতায় যেতে পারেনি, সেসব ছবি নিয়ে আলোচনাও তেমন হয়নি। সে কারণে আমাকে নিয়েও আলোচনাটা বরাবর পেছনেই পড়ে রয়। ফেরদৌস তার এ ভুল পথে এগিয়ে চলার দিকটি পরিবর্তন করে এখন হলকেন্দ্রিক ছবির প্রতি অধিক মনোযোগী হয়ে উঠেছেন। ঠিক তেমনি একটি ছবি আজাদী হাসানাত ফিরোজ পরিচালিত ঘরের লক্ষ্মী । এই ছবিটি ফেরদৌসের বর্তমান অবস্থার পরিবর্তন ঘটাতে পারে বলে চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রায় একযুগ পর এই সময়ে এসে ফেরদৌস তার চলার পথ সম্পর্কে বলেন, বেশ কিছুদিন ধরে উপলব্ধি করছি হাতে গোনা কয়েকটি ছবি ছাড়া আমাকে মনে রাখার মতো ছবিতে কিংবা চরিত্রে কেউ তেমন একটা কাজ করাননি। আমার বিশ্বাস, আমি যে এতোদিনে অনেক ভাল কিছু শিখেছি, জেনেছি তা প্রমাণ করতে পারবো যদি কেউ চ্যালেঞ্জ নিয়ে আমাকে দিয়ে ছবি নির্মাণ করেন।

অবশ্য ইতোমধ্যে ফেরদৌস সে ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন বেশ কটি ছবিতে। যেমন- ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত গঙ্গা যাত্রা, নার্গিস আক্তারের অবুঝ বউ, আবদুল্লাহ্ আল মামুনের দুই বেয়াইয়ের কীর্তি, আলী আজাদের ময়নামতির সংসার, মুশফিকুর রহমান গুলজারের কুসুম কুসুম প্রেম, আবু সাইয়ীদের রূপান্তর, হুমায়ূন আহমেদের আমার আছে জল ।

ফেরদৌস মনে প্রাণে বিশ্বাস করেন এই ছবিগুলো মুক্তি পেলে দর্শক তাদের প্রত্যাশিত ফেরদৌসকে ফিরে পাবেন। চ্যানেলের ছবির প্রতি আগ্রহ একেবারেই কমে গেছে ফেরদৌসের। তবে চ্যানেল যদি বিগ বাজেটে গুণী নির্মাতাকে দিয়ে ছবি নির্মাণ করেন এবং সেই ছবি হলে প্রদর্শনের লক্ষে নির্মাণ করেন তবেই তিনি সে ছবিতে অভিনয় করবেন।

ফেরদৌস বলেন, ছোট পর্দায় অনেক নির্মাতা ভাল কাজ করছেন যেমন- অমিতাভ রেজা, মোস্তফা সরয়ার ফারুকী। তাদের মতো গুণী নির্মাতাদের উচিত চলচ্চিত্র নির্মাণে তাদের মেধাকে কাজে লাগানো। তাতে দেশীয় চলচ্চিত্র অনেক বেশি সমৃদ্ধ হবে। খায়রুন সুন্দরী ছবিতে ফেরদৌস অনেকটা নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন।

একই ধরনের চরিত্রে অভিনয় করতে করতে তিনি ক্লান্ত তাই একটু ভিন্ন চরিত্রের প্রয়োজনে নেগেটিভ চরিত্রেও কাজ করতে আগ্রহী। টালিগঞ্জ ও ঢালিউডের ছবির তুলনামূলক পার্থক্যে ফেরদৌস বলেন, টালিগঞ্জের ছবি এখন অনেক সমৃদ্ধ। আর আমরা এখনো অনেক পেছনেই পড়ে আছি যা সত্যিই হতাশাজনক। যোগ্য লোকের হস্তক্ষেপটা এদেশের চলচ্চিত্রের উন্নয়নের জন্য জরুরি।

সেই সাথে আধুনিক মননসম্পন্ন প্রযোজকের পাশাপাশি সব ভালোর সমন্বয়টা থাকা দরকার তবেই এদেশে সমৃদ্ধ চলচ্চিত্র নির্মাণ সম্ভব। ইতোমধ্যে ফেরদৌস নাট্য প্রযোজক হিসেবে নাম লিখিয়েছেন, চলচ্চিত্র প্রযোজনা করারও ইচ্ছে আছে। পাশাপাশি মনে সুপ্ত বাসনা আছে তার চলচ্চিত্র পরিচালনার। আর যতোদিন বেঁচে থাকেন ততোদিনই নিজেকে নায়কের আসনেই দেখতে চান ঠিক নক্ষত্রের মতো।

তুলআনাঃ
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×