somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিডিয়ায় এত প্রেম-বিয়ের গুঞ্জন কেন

২৪ শে জুন, ২০০৮ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেম-বিয়ের গুঞ্জনে সরব মিডিয়া



কথায় আছে- যা কিছু রটে তা কিঞ্চিৎ বটে। অন্যান্য অঙ্গনের মতো মিডিয়া অঙ্গনেও এই প্রবাদ বাক্যটি মিলে যায়। যদিও মিডিয়ায় কোন শিল্পীকে নিয়ে কিছু রটলে ওই শিল্পীর নাক সিটকানোর ব্যাপার থাকেই। শুধু কি নাক সিটকানো? আরও কত কি! তেমনি চলতি সময়েও মিডিয়ায় বেশ কজন অভিনয় শিল্পীর প্রেম-বিয়ের গুঞ্জন বেশ সরব হয়ে উঠেছে। অবশ্য এত বড় মিডিয়ায় এটা সামান্যই ঘটনা।

কেননা কত কিছুই তো ঘটছে লোক চক্ষুর অন্তরালে। যেসব শিল্পীকে নিয়ে গুঞ্জনের ডালপালা শাখা-প্রশাখা ছড়াচ্ছে তারা ভাল করেই জানেন তাদের ঢেঁকি কোথায় ধান ভানছে। কিন্তু তারপরও তারা নীরব। অনেকটা সিনিয়র শিল্পীদের পথ অনুসরণ করছেন আর কি! যেমন বিয়ের আগে অর্থাৎ প্রেমের সাম্পানে ভাসার সময় শমী-বিপাশা কিংবা মৌ-জাহিদরাও অবলীলায় প্রেমের কথা অস্বীকার করে গেছেন!

সম্প্রতি প্রেমের গুঞ্জন উঠেছে জনপ্রিয় অভিনেত্রী তারিনসহ আরও কয়েকজনকে নিয়ে। প্রথমে তারিনের কথাতেই আসা যাক। সম্প্রতি তিনি একটি পাকি পত্রিকায় সাক্ষাৎকারে বলেছেন, এ বছরই মা বাবা আমায় বিয়ে দিবে। তারিন যে মিথ্যে বলেন নি তা অবশ্য অনেকেই একমত হবেন। শোনা যাচ্ছে- একজন ব্যবসায়ী কাম সংগীতশিল্পীকে বিয়ে করতে যাচ্ছেন তিনি।

এ বছরের যে কোন সময় বিয়ের ঘোষণা দিতে পারেন তারিন এবং ওই সংগীতশিল্পী। সূত্র জানায়, তারিন এবং তার পরিবার এই বিয়েতে মতও দিয়েছেন। কেবল একজন রাজি নন। তিনি হলেন তারিনের বোন বিউটিশিয়ান নাহিন। পরিবারের অন্য সদস্যরা মিলে এখন চলছে তাকে রাজি করানোর কাজ। সূত্র আরও জানায়, মাস দেড়েক আগে পরিবারের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে ব্যাংকক গিয়েছিলেন তারিন।

একই সময়ে ওই সংগীতশিল্পীও ব্যাংকক গিয়েছিলেন। দূর দেশে বসে তারা বিয়ের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্যই গিয়েছিলেন। একটি সূত্র নিশ্চিত করেছে- তারিনের সব কিছুর সঙ্গে শেয়ার করছেন এ সময়ের একজন ব্যস্ত নারী নাট্য নির্মাতা। সংগীতশিল্পীকে বিয়ের বিষয়ে তারিনের অভিমত জানতে চাইলে কোন প্রকার মন্তব্য করতে রাজি হননি তিনি। নাট্য পরিচালক এজাজ মুন্না এবং ফটোসুন্দরী ও অভিনেত্রী মম চুটিয়ে প্রেম করছেন- এমন গুঞ্জন মিডিয়ায় বেশ কিছুদিন ধরে জোরেশোরেই শুরু হয়েছে।

এ বছরই সংসার জীবন শুরু করে একই ছাদের নিচে বসবাস করবেন দুজনে এমনটিও বলছেন কেউ কেউ। সূত্র জানায়, এজাজ মুন্নার নির্দেশিত নাটকে অভিনয় করতে গিয়েই মমর সঙ্গে তার মন দেয়া নেয়া। এ বিষয়ে এজাজ মুন্নাকে জিজ্ঞাসা করতেই বলেন, এ অভিযোগটি সত্যি নয়। আমাদের মধ্যে শিল্পী ও পরিচালকের সম্পর্কই বিরাজ করছে। মম বলেন, এমন অভিযোগ একেবারেই গুজব।

গুজব নাকি সত্যি তার জন্য হয়তো আরও কিছুটা দিন অপেক্ষা করতে হবে। এদিকে আরেক ফটো সুন্দরী শশীকে জড়িয়েও গুঞ্জনের পাতা গজাতে শুরু করেছে। এ সময়ের একজন বিবাহিত এবং সন্তানের জনক নাট্যপরিচালককে তিনি পারিবারিকভাবে বিয়ে করতে যাচ্ছেন এমন কথা হরহামেশাই মিডিয়ার বাতাসে ভেসে বেড়াচ্ছে। একটি সূত্র মোটামুটি নিশ্চিত করেছে- ওই নাট্যপরিচালকের সঙ্গে তার স্ত্রীর বনিবনা হচ্ছে না।

ওই নাট্য পরিচালকের এখন অবাধ যাতায়াত শশীদের বাসায়। তাছাড়া শশী নাকি নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে সূত্র জানায়। সূত্রটি আরও স্পষ্ট করে জানায়, শশী যদি বিবাহিত ওই নাট্যপরিচালককে নিয়ে সংসার জীবন শুরু করেন তাহলে জীবনের সেরা ভুল করবেন।

নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে আরেক নামী অভিনেতা হুমায়ুন ফরীদির ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তরুণ এক নাট্যপরিচালকের সঙ্গে তার গভীর প্রণয়ের কথা মিডিয়ায় বেশ জোরেশোরেই ভেসে বেড়াচ্ছে। মিডিয়ার একাধিক সূত্র নিশ্চিত করেছে- সুবর্ণা মুস্তাফা এখন নতুনভাবে জীবনযাপন করছেন উত্তরার একটি ভাড়া বাড়িতে।

যদিও দুজনের সম্পর্কের সত্যতা যাচাইয়ের জন্য সুবর্ণা এবং ওই তরুণ নাট্যপরিচালকের মোবাইল ফোনে অসংখ্যবার যোগাযোগ করা হলেও কল রিসিভ করেন নি তারা। তবে একটি কথা সত্য যে, সুবর্ণা মুস্তাফার বিষয়টি নিয়ে মিডিয়ার সর্বত্র এখন মুখরোচক আলোচনা চলে।

অন্যদিকে মডেল, নৃত্যশিল্পী এবং অভিনেত্রী ফারজানা চৌধুরী রিয়ার সঙ্গে আরেক মডেল, অভিনেতা পল্লবের প্রেম দীর্ঘ দিনের। কেবলমাত্র ধর্মই এখানে বড় বাধা। দুজন আলাদা ধর্মের বলে রিয়ার পরিবার কিছুতেই এ সম্পর্ক মেনে নিচ্ছে না। ওদিকে পারিবারিক অসম্মতি বাধা হয়ে দাঁড়ায়নি নৃত্যশিল্পী, অভিনেত্রী নাদিয়া এবং অভিনেতা মনির খান শিমুলের সম্পর্কের মধ্যে। চুটিয়ে প্রেম করে যাচ্ছেন দুজন।

তাদের প্রেম এখন আর গুঞ্জন নয়, সত্যি প্রেমে রূপ নিয়েছে। সূত্র জানায়, যে কোন সময় বিয়ের ঘোষণা আসতে পারে শিমুল-নাদিয়ার পক্ষ থেকে। অভিনেত্রী সুমাইয়া শিমু এবং প্রযোজক তুহিন বড়ুয়ার প্রেমের গুঞ্জনের খবরও অনেক পুরনো। দুজন দুধর্মের হওয়াতে বিষয়টি তাদের বিয়ের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ধর্ম বড় বাধা হলেও এবং পরিবারের মতামত না থাকলেও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস ও নাট্যাভিনেত্রী তানিয়া হোসাইন চুটিয়ে প্রেম করছেন এ কথা মিডিয়ায় জোরেশোরে চাউর। তবে এই দুজন প্রেমের ব্যাপারে অস্বীকার করেননি। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি ঘটে। যা কিছু রটে তা কিঞ্চিৎ বটে প্রবাদ বাক্যটির অর্থ খুঁজতে কিছুদিন হয়তো অপো করতে হবে।


৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×