সিরিয়াল নাটকে অপির ভীতি!
সিরিয়াল আমাকে কখনওই টানে না। সিরিয়ালের কথা শুনলে আমি কেমন জানি ভয় পাই। সিরিয়ালে এত লম্বা সময় ধরে কাজ করতে হয় উফ! নিজের জীবনের শখ-আহ্লাদ বলে কিছু থাকে না। সবার কাছ থেকে আমি বিনয়ের সঙ্গে মাফ চেয়ে নিচ্ছি আমার অপারগতার জন্য। সিরিয়ালে অভিনয়ের প্রতি অনীহার কারণ সম্পর্কে কথাগুলো বলছিলেন মেধাবী অভিনেত্রী অপি করিম।
তিনি যেখানেই হাত দিচ্ছেন সেখানেই যেন সোনা ফলে যায়। পড়ালেখা, মঞ্চ, ছোট পর্দা সর্বত্রই তার দাপুটে বিচরণ। একটি মাত্র ফিল্মে অভিনয় করেই কুড়িয়েছেন প্রশংসার ফুলঝুড়ি। বর্তমান ব্যস্ততা কি নিয়ে জানতে চাইলে অপি করিম বলেন, আয়নাঘর-এর উপস্থাপনা নিয়েই মূলত মূল ব্যস্ততা। এছাড়া বর্তমানে রায়হান খানের একক নাটক লাল টি শার্ট এবং জীবন রহমানের নাম ঠিক না হওয়া খুব মজার একটি একক নাটকে অভিনয় করছি।
শুটিং চলতি দুটি নাটকেই আমার বিপরীতে রয়েছেন মোশাররফ করিম। ওর সঙ্গে কাজ করতে খুবই ভাল লাগে। শুটিং-এ খুব মজা করে ও। নাটক দুটির গল্প সম্পর্কে একটু বলবেন কি? অপি করিম বলেন, জীবন রহমানের নাম ঠিক না হওয়া নাটকটির গল্প গড়ে উঠেছে ফিল্মের এক হট সেলিব্রেটি নায়িকা এবং একজন ভক্তকে কেন্দ্র করে। ভক্তটির শয়নে-স্বপনে ওই সেলিব্রেটিকে নিয়ে ভেবেই সময় কাটে।
ওই নায়িকার ফোন নাম্বার ও ঠিকানা সংগ্রহের জন্য অনেক জায়গায় ধরনা দিয়ে দিয়ে এক সময় পায় সেলিব্রেটির নাম্বারটি। কিন্তু সে ফোন ধরে না। আবার অন্যদিকে ঘটে যায় নানা ঘটন-অঘটন। আর কিছু বলতে চাচ্ছি না। আর সাগর জাহানের রচনা এবং রায়হান খানের পরিচালনায় লাল টি শার্ট-এর গল্পটি গড়ে উঠেছে স্রেফ বন্ধুত্বের নানা কাহিনী নিয়ে। আয়নাঘর? অপি করিম বলেন, এটা তো আমার জন্য চ্যালেঞ্জ।
প্রথম ৩টি পর্ব করেই আমি জাপান চলে গিয়েছিলাম। তাই তখনকার প্রতিক্রিয়া আমি সেভাবে জানি না। তবে এখন অনেকেরই প্রশংসা পাচ্ছি। আমার আমি জন্য কেমন লাগে? সত্যি কথা বলতে কি, খুব ফিল করি ওই অনুষ্ঠানটিকে। আমি কখনও এর উপস্থাপনা ছাড়তে চাইনি। কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাকে বাধ্য করেছে ওইরকম সিদ্ধান্ত নিতে।
ফিল্ম/বিজ্ঞাপন? সত্যি কথা কি, নাচ গানের ছবিতে আমার কাজ করা হয়তো হবে না। তবে ব্যাচেলর ছবির মতো ভিন্ন ধারার ছবিতে হয়তো ভবিষ্যতে কাজ করতেও পারি। আর বিজ্ঞাপন নিয়ে আপাতত ভাবছি না। ইতিমধ্যেই অনেক প্রস্তাব এসেছিল। কিন্তু আমার মনঃপূত হয়নি বলে না করে দিয়েছি।
শোনা যাচ্ছে আপনি একেবারে দেশ ছেড়ে স্বামীর কাছে জাপান উড়াল দিচ্ছেন? এ প্রশ্নের জবাবে অপি করিম বলেন, আসলে কিছু মানুষের রটনা এটি। অনেকে আমার কাজে ঈর্ষান্বিত হয়েই এরকম কিছু বাজে খবর ছড়াচ্ছে। তবে মাঝে মাঝে হয়তো যাওয়া হবে কিছুদিনের জন্য!
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।