somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নব্য রাজাকারদের প্রতিহত করুন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনাটি আমার কলেজের এক ছোট ভাইয়ের (খালিদ), আমি শুধু শেয়ার করলাম।

কাল সন্ধ্যায় ৩৬ নাম্বার বাসে করে আজিমপুর যাচ্ছিলাম। ঢাকা কলেজের সামনে জ্যামে থাকা অবস্থায় হঠাত করে ২টি ছেলে গাড়িতে উঠে ড্রাইভারের পেছনের ছোট সিটে বসা দুটি মেয়েকে হাত ধরে টেনে সরিয়ে ড্রাইভারকে মারা শুরু করে। কারণ, সেই ড্রাইভার নাকি গত মাসে ছেলেটার সাথে খারাপ ব্যবহার করেছে(!!) ভয়ে মেয়ে দুটি চিৎকার করে কাঁদতে শুরু করলে "শাহবাগের গণজাগরণে" উদ্বুদ্ধ হয়ে আমাদের বাসের যাত্রীরা সব চিৎকার আর গালি দিয়ে ছেলে দুটিকে নেমে যেতে বলে। চিৎকার শুনে গাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা আরও ৩-৪জন ছেলে বাসের দরজায় এসে সবাইকে গালি দিয়ে নামতে বলে। ৪-৫জন ছেলের এই রূপ দেখে যাত্রীদের "গণজাগরণ" মূহুর্তেই উবে যায়। যে যেভাবে পারে, দরজা দিয়ে আর জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। শুধু আমিসহ আর ৫-৬জন গাড়িতে ছিলাম। একেকজনকে তারা এক এক করে কলার ধরে নামাচ্ছে আর জিজ্ঞেস করছে "ওই হারামী, তুই আমারে গালি দিছস??" প্রথম ৩জন "না" উত্তর দেয়ায় ছেড়ে দেয়। ঝামেলা দেখে ছুটে আসা ২জন পুলিশ সদস্য বাধা দিতে গেলে তাদেরকেও ওরা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমার সামনে ছিলো ৩০-৩২ বছরের একজন। তাকে জিজ্ঞেস করলে সে বললো "আমি ত...োমাদের কলেজেরই বড় ভাই"। এটা শুনে ছেলেগুলো তাকে কষে চড় মারা শুরু করলো আর বলতে থাকলো, "তাইলে তুই গালি দিছস"। এরপরে আমার পালা। সামনের লোকটাকে চড় মারার সময়ই সাহস করে বললাম, "দেখেন, যারা গালি দিছে সবাই জানালা আর দরজা দিয়ে লাফ দিয়ে পালিয়ে গেছে। আমরা গালি দিলে সাহস করে ভেতরে বসে থাকতাম না" (যদিও চিৎকার আমিও করেছিলাম)। এটা শুনে ছেলেগুলো সামনের লোকটাকে ছেড়ে দিয়ে চলে গেলো। যার যার সিটে বসে পড়লাম।
মার খাওয়া লোকটা পাশে সিটে বসে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, "ভাই, খুব লজ্জা লাগছে। এভাবে সবার সামনে চড় খেলাম দেখে নয়, লজ্জা লাগছে এটা ভেবে যে আমি এই কলেজেরই ছাত্র"। লোকটাকে কিছু বলে স্বান্তনা দেবার মত ভাষা আমার ছিলো না। কোথায় গেলো আমাদের সেই গণজাগরণ?? ৩০-৪০জন লোক পারলো না ৪-৫টা ছেলেকে মোকাবেলা করতে!! নাকি বিপদ থেকে দূরে থেকে নিরাপদে আন্দলোন করার নামই গণজাগরণ?? দেখা যাবে বাসের এই লোকগুলোই হয়ত শাহবাগে বসে "রাজাকারের ফাঁসি চাই" বলে চিৎকার করছে, অথচ ৪-৫টা ছেলের ভয়ে সব লেজ গুটিয়ে পালালো!! আর আমি কিনা সাহস করে বসে থেকে আরেকটু হলেই তাদের কাছে মার খেতে যাচ্ছিলাম!!
যে ঢাকা কলেজ এককালে মুহম্মদ জাফর ইকবাল, হুমায়ূন আহমেদ, আবুল কালাম শামসুদ্দীনের মত নক্ষত্রের জন্ম দিয়েছে, সেই ঢাকা কলেজ এখন জন্ম দিচ্ছে কিছু "শুওরের বাচ্চাকে"। যারা ঢাকা কলেজে পড়েন বা পড়ছেন, তারা জানেন কথাটা কষ্টকর বা লজ্জাষ্কর হলেও কতখানি সত্যি।

শাহবাগের গণজাগরণ স্রষ্টাদের বলছি, "তারুণের এই শক্তি প্রদর্শন শুধু শাহবাগের পুলিশ পরিবেষ্টিত এলাকায় প্রদর্শন না করে তার বাইরেও প্রয়োগ করতে শিখুন"
যে পুলিশ সদস্য ২জন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলো তাদের বলছি, "ঘরে গিয়ে বউয়ের শাড়ি ব্লাউজ পড়ে হাতে চুড়ি পড়ে বসে থাকুন"
আর সেই কতিপয় ছাত্রদের বলছি, "তোমাদের মা'তো দূরের কথা, রাস্তার কুকুরও তোমাদের মাতৃত্ব দাবী করতে আস্বীকার জানাবে"

বিঃদ্রঃ এই লেখা কোনোভাবেই শাহবাগের গণআন্দোলনে অংশগ্রহণকারীদের হেয় করার উদ্দেশ্য লেখা নয়, বরং ঢাকা কলেজের কতিপয় ছাত্রদের দৌরাত্মকে হেয় করে লেখা।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×