আমার খুব প্রিয় একজন গায়ক হায়দার হোসেনের গানের এই লাইন গুলো বার বার কানে বাজছে....
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত,
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত,
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য..
নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ।
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া
করিতে পারিনা চিৎকার,
বুকের ব্যথা বুকে চাপায়ে
নিজেকে দিয়েছি ধিক্কার...
আজো কানে ভাসে সেই কথাগুলো,
কে জানি হবে যে শেষ কথা,
নিয়তির ডাকে দিলে যে সাড়া,
ফেলে গেলে শুধু নিরবতা।
যার চলে যায় সেই বুঝে হায়
বিচ্ছেদে কি যণ্ত্রণা,
অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন
কি দিয়ে দিবো সান্ত্বনা...
বিধাতা তোমায়, ডাকি বারে বারে
করো তুমি মোরে মার্জনা,
দুঃখ সইতে দাওগো শক্তি
তোমারি সকাশে প্রার্থনা,
চাহিনা সহিতে আমার মাটিতে
মজলুমের আর্তনাদ,
বিষাদ অনলে পুড়ে বারেবারে
লুণ্ঠিতে হবে স্বপ্ন সাধ।
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া
করিতে পারিনা চিৎকার,
বুকের ব্যথা বুকে চাপায়ে
নিজেকে দিয়েছি ধিক্কার...
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত,
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ।
এই নির্মম সময়ে নির্লজ্জদের কথা শুনতে আর ভালো লাগছেনা....আল্লাহ তুমি নিহতদের জান্নাত দান করো, আহতদের সুস্থতা দান করো। আমিন।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


