somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

+২৪৩ নম্বরের ফোন! ঘটনা কি? আজকে বাসার নম্বরে ২ বার কল আসছে!

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে আমার বাসার ২ জনের গ্রামীণফোন নম্বরে +২৪৩ নম্বর দিয়ে শুরু নম্বর থেকে কল আসছে, আগেই শুনেছিলাম- এই সব নম্বরে কল করলে নাকি ব্যালেন্স ফকফকা হয়ে যায়, তাই আর কল ধরা হয় নাই, আর কারও কি এই ধরনের experience হয়েছে? উৎপাত তো ভালই শুরু হয়েছে, এমনিতেই আমাদের দেশে মোবাইল ফ্রডের অভাব নাই, এখন বিদেশীরাও জ্বালাতে শুরু করছে, মোবাইল ফোন ব্যবহার করা বাদ দিয়া দিতে হবে নাকি!

Facebook এ রাগিব ভাইয়ের এই ব্যাখ্যা খুজে পেলাম- "ইন্টারনেট প্রতারণা ও সাইবারক্রাইমের অনেক আগে থেকেই চলে আসছে প্রাসঙ্গিক আরেকটি প্রতারণা - ফোন ফ্রড। ল্যান্ডলাইনের পাশাপাশি এখন তা ছড়িয়ে পড়েছে মোবাইল ফোনের জগতেও। এই ফোন ফ্রডের উপরে সম্প্রতি বাংলাদেশের নানা পত্রপত্রিকায় খবর ছাপা হচ্ছে, তাই এই ফোন ফ্রডের কিছু ব্যাপারে সবাইকে সতর্ক করতে চাই।

ফোন ফ্রড অনেকভাবেই হতে পারে, সোশাল ইঞ্জিনিয়ারিং তো আছেই, যেখানে ফোন করে আপনি লটারি জিতেছেন, বড় অংকের টাকা পেতে এখানে কিছু ফি দেন, এরকম তো আছেই। সেটা নিয়ে হয়েছে অনেক আলোচনা, কিন্তু অন্য রকমের ফোন ফ্রড সম্পর্কে অনেকেই জানেন না।

এরকম ফোন ফ্রডের মধ্যে 809 scam বা Wangiri scam বেশ চালু সারা বিশ্বে, সম্প্রতি বাংলাদেশেও এটা ছড়িয়ে পড়েছে। ব্যাপারটা বোঝার আগে ফোন সিস্টেমের বিলিং চার্জ কীভাবে হয়, তা একটু ব্যাখ্যা করি। অনেক ফোন কোম্পানিই প্রিমিয়াম নাম্বার রাখে, যেখানে ফোন করলে নর্মাল চার্জের পাশাপাশি মিনিট প্রতি সার্ভিস চার্জ দেয়া লাগে ঐ নম্বরের মালিককে। আর আন্তর্জাতিক কলের ক্ষেত্রে ব্যাপারটা আরো গোলমেলে। ধরুন আপনি গ্রামীণফোন থেকে কল করলেন বিদেশের কোনো নম্বরে। সেখানে ফোন করার জন্য গ্রামীণ আপনাকে যা বিল করবে, তার একটা অংশ পাবে যেই নম্বরে ফোন গেছে, সেই ফোন কোম্পানী। আর যদি ঐ নম্বরটা প্রিমিয়াম নম্বর হয়, তাহলে তো কথাই নাই, ফোন নম্বরের মালিক ইচ্ছামত যা চার্জ করে, গ্রামীণ আপনাকেও সেই চার্জ করবে। আর পুরা ব্যাপারটা আইনমোতাবেকই হচ্ছে।

এখন এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে অনেক প্রতারক নতুন ধান্ধা খুলে বসেছে। অসাধু ফোন কোম্পানির সহায়তায় তারা প্রিমিয়াম নম্বর খুলে বসে, তার পর অটোডায়ালার সফটওয়ার দিয়ে মিস কল দিতে থাকে অন্য দেশের নানা জায়গায়। যেহেতু কল করতে হচ্ছেনা, তাদের খরচ নাই আদৌ। আর সফটওয়ার দিয়ে অটো-ডায়াল করাতে দিনে হাজার হাজার এমন মিস কল দিতে পারে।

এমন হাজারটা মিস কল দিলে কেউ না কেউ আগ্রহ বশত কল রিটার্ন তো করবেই, তাই না? ব্যস। এরা পেয়ে বসলো। আন্তর্জাতিক কলের জন্য আপনাকে তো দিতে হবে রেট অনুযায়ী চার্জ, তার উপরে সেই প্রিমিয়াম নম্বর এর ধান্ধাবাজ মালিক যা রেট ধরে রেখেছে, আপনাকে সেটাও দিতে হবে। বলাই বাহুল্য, সেই চার্জটা আকাশ ছোঁয়া।

এই ব্যাপারটার উদ্ভব ঘটে জাপানে, সেখানে এই প্রতারণা পদ্ধতির নাম Wangiri। তবে এখন নানা গরীব দেশ যেমন আফ্রিকা বা ক্যারিবিয়ানের দেশে এই প্রতারণার ব্যাপক বিস্তার ঘটেছে। বাংলাদেশেও সম্প্রতি অনেকে এই প্রতারণার শিকার হয়েছেন বলে পড়লাম।

তাই সাধু সাবধান, অচেনা বিদেশী নম্বর থেকে মিস কল পেলে রিটার্ন কল দিবেন না কখনোই।"
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৫
১২টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×