আমরা জানি, আজ সাগরে ভাসছে বাংলাদেশের হাজার হাজার তরুন, থাইল্যান্ড মালয়েশিয়ার জঙ্গলে মাটির গভীরে মরে পড়ে আছে বাংলাদেশের বাংলাদেশের দুর্ভাগা মানুষ ।
এ ব্যাপারে সত্য হলো,
(০১) বাংলাদেশের সরকার যোগ্য হলে দেশবাসীর ভাগ্যে এত দুর্ভোগ হতো না ,
(০২) সরকার যদি কিভাবে ক্ষমতায় টিকে থাকা যাবে, কি ভাবে বিরোধী দলকে দমন করা যাবে, তাদের উদ্দেশ্যে কি সব বাছা বাছা বাক্য প্রয়োগ করা যাবে এসব নিয়ে ব্যাস্ত না থাকত, তাহলে এই অবস্থা হতো না ।
(০৩) সরকার যদি গন প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে তাদের নিজ নিজ কাজ স্বাধীন ভাবে করতে দিতো তাহলে এমন অবস্থা হতো না ।
(০৪) সরকার যদি আইন শৃংখলা বাহিনীকে নির্বাচনের মতন কাজে নিজেদের ইচ্ছামাফিক ব্যবহার না করতো, তাহলে সরকার তাদের কাজ নিয়ন্ত্রন বা অন্যায় করে থাকলে তার সংশোধন করতে পারতো । সেক্ষেত্রে সরকারের এত বড় গাফিলতি হতো না, এত মানুষকে মরতে হতো না ।
(০৫) সরকার যদি আরো বেশী বেশী পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতো তাহলে দেশের ৮০% দরিদ্র ও সৎ মানুষের ছেলে, যারা বিপুল টাকার অভাবে প্রাইভেট বিশ্ববদ্যালয়ে পড়তে পারছে না তারা এভাবে দেশ ছাড়তো না । কেবম মাত্র অসত দরিদ্র কর্মচারীরাই প্রাইভেটের দাবী মেটানোর জন্য অসত হতে পারে ।
(০৬) সরকার যতই দাবী করুক, যারা জঙ্গলে মরে আছে, সাগরে ভাসছে, তাদের সিংহ ভাগই বাঙ্গালী, রোহিঙ্গা নয় । যারা মানূষ পাচার করে তারা টাকার জন্যই এ কাজ করে । রোহিঙ্গাদের কাছে থেকে তারা বেশী কিছু পাবে না এ তারা ভালোই জানে ।
এক কথায় বলে যায়, সরকারের ক্ষমতার মোহ আর কাজে অদক্ষতাই বাংলাদেশের মানুষের এই দুর্ভাগ্যের জন্য দায়ী ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



