সিফাত টা যে কি ধ্যাত , অসহ্য । এত ছোট একটা বাচ্চার এত রাগ । ঠিক আছে একদিক থেকে , ছোট ভাই তো বড় ভাই এর মতই হবে , সেটাই নরমাল । তাই বলে রাগের মাথায় বড় ভাইয়া কে মারবে । কেন জানি ওকে মারতে পারলাম না , ওর চোখ এ গভীর মায়া কাজ করে যা দেখে ওকে বকাও যায় না । আওচ , ধাত্তুরি , আরেকটু হলে তো উলটেই পরেছিলাম । যেভাবে বাস চলছে । তার উপর বাস এ দাড়িয়ে , কোন ভাবে হাতল টা ধরে । ইশ একটা সিট যদি পেতাম , হেল্পার টা বদের বদ । বলল যে সিট করে দিবে । ভালো লাগে এগুলা । যাক গা , এটাই বাংলাদেশ ।
কতদিন পর নানি বাড়ি যাচ্ছি । আগে কতো যেতাম কলেজ লাইফ এ আসার পর যাওয়াই হয়না । পড়াশুনার যে চাপ । আহ পাইছি , একটা সিট ফাকা হচ্ছে । মটকু এক খালাম্মা উঠে গেল , এক লাফে ওই সিট এ গিয়ে বসলাম । পাসে তাকিয়ে আমার হৃদকম্পন বন্ধ হয়ে গেল । আমার পাশে মনে হয় পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে বসে আছে । তাকানোর সাহস পাচ্ছিলাম না । নিজেকে বুঝাচ্ছিলাম , আসিফ ভয় পাস না এটা সামান্য একটা মেয়ে । তুই নিজে একটা ছেলে যে অনেক ভালো কলেজর ছাত্র , দেখতে ভালই । সো ভয় কথায় । আররেহ আসিফ বলনা , হেল্লও বল । আমি যতই নিজেকে বুঝাই ততই ভয় বাড়তে থাকে । আজব এক কারনে আমি ঘামতে থাকি । নিজেকে বলি মানুষের জীবন এ এমন করেই জীবন সঙ্গি আসে । আসিফ , তুই নিজে না আগালে ও কোন দিন বলবে না । এমনি এক মুহূর্তে মেয়েটা পানি বের করতে গিয়ে আমার হাতে স্পর্শ করলো । মনে হল যেন অন্য দুনিয়ায় চলে গেলাম । আসিফ তোর ভাগ্য এত ভালো । আহ এবার মেয়েটার সাথে কথা বলি , কি আর হবে , বলেই ফেলিনা । ভয় করতে থাকে তাও । অত তুকু সময়েই আসিফ স্বপ্ন দেখতে শুরু করে মেয়েটা আর ওই হাত ধরে বসে আছে , মেয়েটার সাথে সে করছে , বাস এর মাঝে । মেয়েটা তাকে মজা করে মারছে , চিমতি দিচ্ছে । সে মেয়েটার চুল সরিয়ে দিচ্ছে । মেয়েটা টার ঘাড়ে মাথা রাখছে । মেয়েটা টার হাতটা শক্ত করে ধরে আছে , সে বলছে আমার হাত সারাজীবন ধরে থাকতে পারবে এভাবে , আমি বলছি অবশ্যই পারব । আমি কোনদিন তোমাকে একা হতে দিবনা , জীবনের প্রতিটি মুহূর্তে তোমার সাথে থাকব । আমি তোমাকে অনেক ভালবাসি । আওচ , আহ । বাসের ড্রাইভারটাকে কানের নিচে দিতে ইচ্ছে করছে । এভাবে কেও ব্রেক করে , সে কতো সুন্দর একটা স্বপ্ন দেখছিল , ধ্যাত । তার স্বপ্নের রাজকন্যা তার পাসে বসে আছে । তাকে নিয়ে সারাজীবন কাটাব । এখন শুধু বলার অপেক্ষা । কিভাবে বলব । কি বলব , কিভাবে বলব যে প্রথম দেখতে সে তার প্রেমে পরে গেছে । তাকে কতটা ভালবাসি , কিভাবে বলব । মেয়েটাকে না বললে তো সে বুঝবে না । এমনি সময়ে মেয়েটা তাকে বলল যে সে নামবে । আমিও নামলাম তার সাথে বাস থেকে । নামার পর যা দেখলাম তাতে আমার হৃদকম্পন থেমে যাবার উপক্রম । আমার চোখে পানি বাঁধ মানতে চাচ্ছিল না , চোখ ফেটে পানি বের হয়ে আসছিল ।
(মেয়েটা একটা ছেলে কে , মনে হয় তার প্রেমিক , যাকে জরিয়ে ধরেছিল বাস থেকে নামার পরে) ।
**নতুন ব্লগার হিসেবে আমার লিখাটার জন্য সবার ক্ষমা সুন্দর দৃষ্টি প্রত্যাশা করছি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

