আজ আমার ছোট্ট বুড়ি টার জন্মদিন , স্নেহা । ঠিক এই দিন এ সে এসেছিল , সেদিন অনেক বৃষ্টি হচ্ছিলো । আজ ও হবে , আমি জানি হবে । ছাদ এর এই দিক টায় স্নেহা কে নিয়ে আকাশ দেখতাম । ওর বয়স তখন মাত্র তিন । মেঘেদের দিকে এক মনে তাকিয়ে থাকতো এবং বাবার সাথে কত কথা বলত । ভাঙ্গা ভাঙ্গা শব্দে ওর সুন্দর কথা গুল শুনার জন্য অফিস এ থাকতে পারতাম না একদম । বাসায় এসে অকে কোলে নিতাম , তার পর ঘুম পর্যন্ত বাবা মেয়ে একসাথে । ঘুম এর সময় স্নেহা বাবাকে অনেক শক্ত করে চেপে ধরে ঘুমাত । মাঝে মাঝে ওর আম্মু হিংসে শুরু করে দিতো । সকাল বেলা স্নেহা কে ছেরে বাইরে যেতে মন চাইত না । যখন সে ৫ বছর এ পড়লো আমার শান্ত স্নেহা অনেক দুষ্টু হয়ে গেল । বাবার কাছে আবদার চলতো , আর চলতো আম্মু কে নিয়ে শত শত অভিযোগ । সারাদিন পর যেটুকু সময় পেতাম স্নেহা কে অনেক ভালো সময় কাটত ।
স্নেহার ঘরটা অনেক বড় । পূর্ব পাশের জানালা তা দিয়ে বিশাল আকাশ দেখা যায় । ওর মন তা আসলেই আকাশ এর মত হয়েছে , কার কষ্ট সহ্য করতে পারে না । আম্মু একটু বকা দিলেই বাবার কোলের মাঝে লুকিয়ে সে কি কান্না । পাগলি মেয়ে একটা ।
আজ তার জন্মদিন । মনে পরে স্নেহার ৬ তম জন্ম দিন টির কথা , সেদিন ও অনেক বৃষ্টি হচ্ছিলো । বাবা মেয়ে মিলে আম্মু কে ফাকি দিয়ে সেদিন অনেক সময় ভিজেছিলাম ছাদে বৃষ্টি তে , স্নেহা অনেক ভালো গান করে । ও গান করছিল আর বাবা র হাত ধরে ভিজছিল । সেদিন ওর আম্মু অনেক বকেছিল আমাকে এবং স্নেহা কে কারন অনেকটা সময় ভিজে বাবা ও মেয়ের সর্দি লেগে গেছিলো । আরও অবাক লাগে এটা ভেবে যে আমার সাত বছরের মেয়েটা অনেক বড় হয়ে গেছে মনের দিক থেকে ।
আমি যখন অসুস্ত থাকতাম স্নেহা আমার হাত ধরে থাকতো আর বলত বাবা তোমার কিছু হবে না , আমি আছি না । কিন্তু আমি পারিনি , আমি ওকে বুকের মাঝে চেপে ধরে রাখতে পারিনি । মাত্র ৮ বছর বয়সে সে মারা যায় । হসপিটাল এর সাদা বিছানায় বাবা র কোলে মাথা রেখে স্নেহা মারা যায় । ও বলত আমার কিছু হবেনা বাবা দেখো কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি । বাবার বুকের মাঝ থেকে কেড়ে নেওয়া হয়েছিল আমার স্নেহা কে ।
বলেছিলাম না আজ আকাশ কাদবে । বৃষ্টি । ছাদে দাড়িয়ে একা ভিজছি । এক সময় আমার হাতে একটা স্পর্শ পাই , চোখ মেলে দেখি স্নেহা । আমার স্নেহা । বাবা একা একা ভিজছ , আমাকে ডাকলানা কেন ? যাও , তোমার সাথে আরি , কথা বলবনা । এমন করেনা মিষ্টি মামুনি , আয় এখন ভিজি । আমার লক্ষি মেয়ে , রাগ করে না ।
একটা মানুষ কে দেখা গেলো ছাদের উপর একা দাঁড়িয়ে থাকতে । চোখের পানি টুকু কেউ বুঝল না , বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে তার কষ্ট গুলো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

