সামনে কালো আঁধার । এত রাতে বাসা থেকে বের হয়ে রাস্তায় হাটার চিন্তাটা যে বড় এক ধরনের বোকামি সেটা বুঝলাম তখন যখন ভয়ের তীব্র শিহরন পুরো শরীর দিয়ে বেয়ে চলে যাচ্ছে । প্রতিটা ইন্দ্রিয় আজ জাগ্রত ।
এখন বাজে রাত ৩ টা । বাসাতে দরজা বাইরে থেকে তালা দিয়ে বাহিরে বের হলাম , যদিও কোন কারন ছিলোনা । আমি হিমু না । আমি রুপকথার কোন চরিত্রে নিজেকে কল্পনাও করছে না , আমি শুধু কিছু অবেক্ত আকাঙ্খা পূর্ণ করতে বের হয়েছি বাইরে ।
বাসার সামনে যে গার্ড গুলা থাকে ভালোই অবাক হল আমাকে দেখে , ভাবলাম কিছু জিজ্ঞেসা করবে । কিন্তু আমাকে পুরা অবাক করে তারা আমাকে কিছু জিজ্ঞেস করল না । রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আকাশ এ চাঁদ টা খুঁজলাম , কিন্তু পেলাম না । আমার জীবনটা কোন লেখকের সৃষ্টি হলে হয়তো আকাশে চাঁদ থাকতো , এবং চাঁদের মাঝে আমার প্রিয়তমর মুখটিও দেখতে পারতাম । কিন্তু জীবনটা কোন গল্প নয় , এটা বাস্তব । এই বাস্তবে আমি কোন নায়ক না । এখন যে কোন ছিনতাইকারী আমার মোবাইল কেড়ে নিতে পারে , আরও অনেক কিছু হবার ভয় আছে , কিন্তু কেন জানি হঠাৎ করে সব ভয়ের অনুভূতি গুলো নিস্প্রভ হয়ে গেছে । মনে হচ্ছে অসিম পথে হেটে যাচ্ছি । চেনা পরিচিত আমাদের নির্লজ্জ সমাজের মাঝে না , অনেক দূরে । অন্য কোন জগতে । শান্ত সে জগত । নির্বাক সরলতা যেখানে সবার মাঝে ।
চির চেনা পথ কেন জানি রাতের এই সময়ে এসে অনেক অপরিচিত লাগছে । হঠাৎ করে সামনের গাছে একটা শব্দে চমকে উঠলাম ।। অনেক শব্দই তো হয় রাতে এটা আর এমন কি । ভুত এ আমি বিশ্বাস করিনা । কিন্তু তাও মন মানতে চায় না । আজব মন আমাদের ।।
কয়েকটা মানুষ হেটে হেটে আমার দিকে আসছে । নিষিদ্ধ এক ধরনের নেশা মাথায় ভোর করলো । কি মনে করে তাদের দেখিয়ে রাস্তায় দৌড় দিলাম , এমন ভাব যে আমি একটা চোর । স্বাভাবিক ভাবেই তারা পিছনে আসতে থাকে । রাস্তায় মোড় ঘুরার সময় তীব্র আলোতে চোখ ধাধিয়ে যায় । তারপর কিছু মনে নেই একদম ।
একটু পর বুঝতে পারি আমার ডেড বডি রাস্তায় পরে আছে । মাথাটা থেতলে গেছে , বাম পাশ টা । এলোমেলো ভাবে রক্ত রাস্তায় ছড়িয়ে আছে । ভোর বেলায় মোটামুটি ভিড় জমে যায় রাস্তায় । রক্তাত্ত একটা নিজ্জিব ডেড বডি । আমি সব বুঝতে পারছি , কে যেন কাদছে । নিশ্চয় আমার বাসাতে খবর পেয়ে গেছে । অনেক এই আচ্ছে মনে হয় । একটু পর আমাকে তুলে কথায় জানি নেওয়া হল । তারপর অনেক সময় কি হল আমার মনে নাই । দেখলাম একটু পরে আমাকে সাদা কাপরে পেছানো , নাকের মাঝে সুগন্ধি কি যেন দিয়েছে । অবাক ব্যাপার , আমার নিশ্বাস নিতে হচ্ছে না ।। কে বা কারা যেন আমার বডি তাকে গর্তে রেখে দিলো , ধিরে ধিরে আবার সব চুপ হয়ে যায় ।
হঠাৎ করে খেয়াল করলাম আমি চোখ খুলতে পারব । খুললাম ।। বুঝলাম না কিছু । নিজেকে আবিস্কার করলাম হসপিটাল এ । আমার মাথা কাপড় দিয়ে বাধা । হাতে একটা প্লাস্টার । বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো যে আমি বেঁচে আছি । স্বপ্নটির রেষ কাটছিল না একদম ।
সাদা কাপড় পড়া এক লোক বলছে আমাকে , '' যাক তাহলে তোমার জ্ঞান ফিরেছে । তা বাবা কাল ওভাবে রাতে দৌড় দিয়েছিলে কেন ? একটা কার এর সাথে তোমার লেগে যায় হঠাৎ করে । চিন্তা করোনা , এখন তুমি ভালোর দিকে , রেস্ট নাও । একদম ভালো হয়ে যাবা ।।
স্বপ্ন টা সত্যি ছিল নাকি এটা সত্যি । নাহলে হয়তোবা সব কিছুই আমার স্বপ্ন । যেটা শুরু হয়েছিল জন্ম থেকে । একদিন ঘুম থেকে হয়তো উঠে দেখবো আমার পুরা জীবনটা ছিল একটা স্বপ্ন । হয়তোবা সবই বাস্তব , এটা আমার ২য় জীবন ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

