পত্রিকা পড়ার সময় কিছু কিছু খবরে চোখ আটকে যায়। চিন্তাশক্তি লোপ পেয়ে যায়। নিজেকে একজন স্বাধীন সার্বভৌম দেশের সভ্য নাগরিক ভাবতে লজ্জা হয়। এদেশে খূন, ধর্ষণ, যৌতুকসহ নানাবিধ কারণে বিভিন্ন কৌশলে নারী নির্যাতন, ছিনতাই, ঘুষ কেলেঙ্কারির মতো ঘটনা এত স্বাভাবিকভাবে ঘটে যে, মাঝে মাঝে ভাবি- আমরা কি আসলেই স্বাধীন? আমরা কি আসলেই একটি স্বাধীন দেশের নাগরিক? আমার এই চিন্তার কারণ যতটা না উপরোক্ত ঘটনাসমূহ, তার চেয়েও বেশি ওইসব ঘটনা ঘটনপটিয়সীদের নিয়ে। সমাজের বখে যাওয়া লম্পটেরা এহেন কাজ করবে বা করতে পারে এটা স্বাভাবিক। কিন্তু ভদ্রতার মুখোশধারী সমাজ-রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে এ ধরনের কাজ যারা করে তারা আসলে কি মানুষ! যদি মানুষই হবে তাহলে কীভাবে কেন পুলিশ স্টেশনে আশ্রিতা কিংবা অসুস্থ স্বামী বা ভাইকে নিয়ে মেডিকেলে অসহায় কোনও মা-বোনের শ্লীলতাহানি হয়? যতবার এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি, ততবারই জট পাকিয়ে ফেলেছি। যদি আপনাদের কারও কাছে এর সঠিক জবাব থেকে থাকে তবে দিবেন। একইসঙ্গে সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে প্রথমে আপনার পরিচিতজনদের এবং পর্যায়ক্রমে অন্যদের বোঝাতে চেষ্টা করুন, যাদের ওপর জুলুম করা হচ্ছে তারা আসার আপনার মতো কারও মা-বোন-ভাই।
জাতি হিসেবে আমরা কোন অবস্থানে ধাবিত হচ্ছি!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।