বিশ্বাসের ঘরে আগুন
২১ শে জুলাই, ২০০৮ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সামাজিক জীব হিসেবে মানুষের পক্ষে একা বাস করা সম্ভব নয়। কারণ এর সঙ্গে যুক্ত রয়েছে কিছু মৌলিক দাবি এবং চাহিদা। এসব দাবি কিংবা চাহিদা পূরণে আমাদের অন্যের শরণাপন্ন হতে হয়। আর এই শরণাপন্ন হতে গিয়ে অনেক সময় বাঁধে নানা বিপত্তি, ঘটে নানা ধরনের প্রীতি-অপ্রীতিকর ঘটনা।
আমার খুব কাছের একজন মানুষের বিশ্বাসের ঘরে আগুন লেগে ছারখার হয়ে গেছে ১৪ বছর ধরে সাজানো স্বপ্নের বাগান। অযত্ন অবহেলায় ধ্বংসের পথে ৯ বছর ও ২ বছর বয়সি দু'টি ফুল। যাদের দিকে তাকালে পাষাণেরও হৃদয় গলে ঝর্নাধারা বয়ে যাবে। আমি ঠিক বুঝি না, ১৪ বছর সংসার করার পর একটি সন্দেহ কী করে দু'জনকে আলাদা করতে পারে? প্রশ্ন জাগে এতগুলো বছর পার করার পরও তাদের বিশ্বাসের ভিতটা এত নড়বড়ে কেন? আর সন্দেহটি সত্য হয় তবে যাকে নিয়ে সন্দেহ তিনি কীভাবে মনের মাঝে পাপ নিয়ে ১৪টি বছর পার করতে পারলেন? ফুলের মতো নিষ্পাপ দু'টি সন্তানকে পিতা-মাতার স্নেহ থেকে বঞ্চিত করার কী অধিকার আছে তাদের?
এ রকম হাজারো ঘটনা হয়ত আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে যার হদিস আমরা পাই না কিংবা রাখি না। তবে আপনারা যারা ব্লগে আছেন তাদের প্রতি আমার অনুরোধ- বিশ্বাসটা আরও মজবুত করুন, কারও বিশ্বাসের সুযোগ নিয়ে বিশ্বসঘাতকতা করবেন না। মনে রাখবেন, জীবন একটাই। সেই জীবনকে মিথ্যা দিয়ে সাজিয়ে আর যাই হোক আত্মতৃপ্তি বা সুখ পাওয়া যায় না। জীবনকে ভালোবাসুন, নিজের ভালোবাসাকে প্রাণ উজাড় করে সত্যিকারের ভালোবাসুন। ভালো থাকুন। নিয়মিত ব্লগ পড়ুন। ব্লগে লিখুন। সর্বোপরী সন্দেহ নামক কীটকে ভালোবাসার বাগান থেকে যোজন যোজন দূরে নিক্ষেপ করুন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুন
ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন