মৃত্যু কত নিকটে
০৩ রা আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কয়েকদিন আগে সাভার থেকে ঢাকা আসার পথে দূর থেকে খেয়াল করলাম লাল ও বাদামি রঙের দু'টি কুকুর রাস্তার পাশে খেলা করছে। আমাদের গাড়িটা যখন কুকুর দু'টির ঠিক কাছাকাছি তখন বাদামি রঙের কুকুরটা জানি না কী ভেবে রাস্তার ওপর দিয়ে ছুট দিতে গেল আর সঙ্গে সঙ্গে গাড়ির চাকায় পিষ্ট হল। আমাদের কানে শুধু (কু-উ-উ) একটি করুণ শব্দ এল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম তার সঙ্গী কুকুরটি মৃতপ্রায় কুকুরটির পিষ্ট শরীরটা শুকছে। আমাদের গাড়িটি আপনগতিতে নির্বিকার চলল গন্তব্যের পথে।
একটি কুকুরের অপমৃত্যুর শোক গাড়িটাকে স্পর্শ করল কিনা জানি না, তবে চালককে বিন্দুমাত্র বিচলিত করেছিল বলে আমার মনে হয় না। হয়ত প্রতিনিয়ত রাস্তাঘাটে এমন অসংখ্য অপমৃত্যু দেখতে দেখতে তার অনুভূতির চোখে ছানি পড়ে গেছে।
কুকুরের তো আর পরিবার নেই, তাই তার জন্য শোক করারও কেউ নেই। আমার মতো দু'একজন হয়ত সাময়ীক হা-হুতাশ করে। কিন্তু পরক্ষণেই ব্যস্ত হয়ে পড়ে জাগতিক কাজে। একসময় একবারেই ভুলে যাই।
আসলে আমরা কেউই ভাবি না- মৃত্যু কত নিকটে। কত স্বাভাবিক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন