somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কি মেধাশুণ্য জাতিতে পরিণত হয়েছি?? হ্যালো কেউ আছেন???

২৬ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ হঠাৎ টেলিভিশন এর চ্যানেল চেন্জ করতে গিয়ে একটি ইন্ডিয়ান চ্যানেল এ চোখ পড়লো। ওদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশাত্মবোধক গান এর সাথে নাচ হচ্ছে। ওদের সেই উদোম নগ্ন নৃত্য নয়, অত্যন্ত শালীন নৃত্য বাচ্চাদের নিয়ে।

নৃত্য নিয়ে আমি কথা বলতে চাইছি না, চাইছি ওদের গানের সূর নিয়ে কথা বলতে। আমি হিন্দি ভাল বুঝিনা, বুঝি কিছু শব্দ যেগুলোর উচ্চারণ অনেকটাই বাংলা ভাষার মত। কিন্তু কয়েকটি গানের সুর ও দ্রোতনায় মুগ্ধ হয়ে আমার চোখে পানি চলে এসেছিল।

একটি নাচ এর গান ছিলো আমার সোনার বাংলা এবং কারার ঐ লৌহ কপাট। আমার স্বল্প জ্ঞানে যা বুঝি এদুটি গানও মডিফাই করা হয়েছে সামান্য। কিন্তু শুনতে একটুও খারাপ লাগছিলো না।

কারার ঐ লৌহ কপাট শোনার সাথে সাথে আমার মনে পড়ে গেল সালাম সালাম হাজার সালাম, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে প্রভৃতি গান। চোখে আরেকবার পানি চলে আসলো।
অনুষ্ঠান দেখে যা বুঝলাম, ওদের শুধু বন্দে মাতরম নিয়েই অনেক গান আছে, এবং প্রতিনিয়তই হয়তো আরও তৈরি হচ্ছে।

কিন্তু আমরা কি করছি? আমরা কেন নতুন নতুন দেশাত্মবোধক গান তৈরি করতে পারছি না। আমাদের গান কেন আমি তুমি তে সীমাবদ্ধ? আমরা কি ধীরে ধীরে মেধাশুন্য জাতিতে পরিণত হয়ে পড়ছি?? আমরা কেন আমাদের কালচার পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছিনা?

এফ এম রেডিও চালু করলেই শুনি ডিসকো বান্দর আর রুপবানদের গান। আবার কে এনএসউ এআইউবি এর মেয়েদের ওড়না ছাড়া কোমর দুলিয়ে নাচায়। কখনো কখনো সবাইকে বন্যও বানিয়েও ছাড়ে। এসব গান কে আমি সমর্থন করিনা কারণ এগুলো আমাদের কালচার কে রিপ্রেজেন্ট করেনা। তবে আমি মানাও করছিনা এসব গান শুনতে বা বাজাতে। কিন্তু এমন নিয়ম তৈরি করা উচিত যাতে সারাদিনের বাজানো গানের অন্তত ৩০% যেনো দেশাত্মবোধক গান হয়। এতে শিল্পিরাও উৎসাহ পাবেন নতুন নতুন দেশাত্মবোধক গান তৈরি করতে। তেমনি নতুন প্রজন্মের ভিতর স্বদেশচেতনা সদাজাগ্রত থাকবে। পাশাপাশি নতুন সুরের দ্যোতনা আমাদের কালচার কেও পৃথিবী ব্যাপি ছড়িয়ে দিতে সাহায্য করবে।

আমি বুঝতে পারছি অনেকই আমাকে ভাদা বলবেন এখন, তাদের উদ্দেশ্যে বলছি আমার আগের লেখাগুলো ও কমেন্টস পড়ে দেখুন।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৪
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×