somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভবিষ্যতের পাঠ্য বইঃ ই-পাঠ্যবই

০৬ ই মে, ২০০৯ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে স্কুল বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্তীরা বিশাল ব্যাকপ্যাক নিয়ে ক্লাস থেকে ক্লাসে যায়। বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ছাত্র-ছাত্রীরা যখন শিক্ষকের সাথে বইয়ের পাতা উল্টায় ক্লাস গমগম করে উঠে। এইসবের দিন বোধহয় ফুরাল। এখন আসছে ই-পাঠ্যপুস্তক। ইউনিভার্সিটি অব টেক্সাস (অস্টিন) এ আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য পরীক্ষামুলক ভাবে চালু হয়েছে ই-পাঠ্যপুস্তক। আমাজনের যন্ত্র কিন্ডল দিয়ে শিক্ষার্থীরা তাদের পাঠ্যপুস্তক পরছে। মিসৌরির একটি বিশ্ববিদ্যালয়ে সনি (Sony Corp.) তাদের পাঠ্য যন্ত্র ই-পাঠক (e-reader) পরীক্ষামুলক ভাবে চালু করেছে। পাঠ্যপুস্তক প্রতিষ্ঠানগুলো দিন দিন আরো নতুন নতুন পাঠ্যপুস্তক এই পাঠ যন্ত্রের মাধ্যমে পড়ার জন্য সহজলভ্য করছে। শিক্ষার্থীরা ইচ্ছে করলে অনলাইন থেকে পাঠ্যপুস্তক ডাউনলোড করে সাথে সাথে পরতে পারছে।

ই-পাঠ যন্ত্র যদিও এখনো মূলধারায় প্রবেশ করিনি, তবে খুব শিঘ্রী তা পাঠ্যপুস্তক ব্যবহারে আমূল পরিবর্তন আনবে। সেই দিন আর দূরে নয় যখন শিক্ষার্থীদের ব্যগে থাকবে ই-পাঠ যন্ত্র এবং তাতে থাকবে এক থেকে দু হাজার পাঠ্যবই।

পাঠ্যপুস্তক প্রতিষ্ঠানগুলো এই সময়ের সাথে তাল মিলিয়ে চলার চেস্টা করছে। প্রযুক্তির এই বৈপ্লবিক বিবর্তনের সাথে নিজেদেরকে পরিবর্তন করার চেস্টা করছে।
এখন দেখা যাক ই-পাঠক বা কিন্ডল কি?

ই-পাঠক বা কিন্ডল হলো ল্যপটপের মতোই একটি যন্ত্র। ই-পাঠক অথবা কিন্ডলের পড়ার স্ক্রিন ল্যপটপের স্ক্রিনের (লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে) মতো দেখতে হলেও এটি LCD স্ক্রিন থেকে আলাদা। আমরা যখন বই পড়ি, তার পাতা থেকে কোন আলো বাহির হয় না। ল্যাপটপের স্ক্রিন থেকে আলো বাহির হয়। এই জন্য ল্যাপটপের স্ক্রিন থেকে বই পড়া অনেক কঠিন। অল্পসময়ের মাঝে পাঠক ক্লান্ত হয়ে পড়ে এবং মনোযোগ হারিয়ে ফেলে।

ই-পাঠক কিংবা কিন্ডলের স্ক্রিনটি তৈরী হলো ই-কালী নামে এক টেকনলজী দিয়ে। ই-কালীর স্ক্রীন থেকে কোন আলো বের হয় না। এর স্ক্রিনের লেখা একবার লেখা হলে আর পরিবর্তন হয় না, যদি না আপনি পরের পৃষ্ঠায় যান। অর্থাৎ একবার এর স্ক্রিনে লেখা হলে, তা ধরে রাখার জন্য আর কোন শক্তির প্রয়োজন হয় না। এই জন্য একবার ব্যাটারী চার্জ দেয়া হলে তা থাকে দিনের পর দিন।

ই-পাঠক বা কিন্ডল প্রায় তিন বছর আগে প্রথম বাজারে আসে। এখন পর্যন্ত শুধু উপন্যাস এবং গল্পের বইয়ের ই-কপি পাওয়া যেত, যা এই ই-পাঠক বা কিন্ডল দিয়ে পড়া যায়। এখন চেস্টা করা হচ্চে পাঠ্য পুস্তককে এই ই-পাঠক বা কিন্ডলের পাঠ যোগ্য করার।

এখানে একটা তথ্য দিয়ে রাখা ভালো যে, এখন পর্যন্ত ই-পাঠক বা কিন্ডল কিন্তু সাধা-কালো। বিজ্ঞানীরা চেস্টা করেছে রঙ্গীন ই-কালী তৈরী করতে। সম্প্রতি এই ক্ষেত্রে কিছু সফলতা দেখা গিয়েছে। সেই দিন আর দূরে নয় যখন কিন্ডল বা ই-পাঠক হবে সম্পূর্ন রঙ্গীন।

সুতরাং সেই দিন আর দূরে নয়, যখন শিক্ষার্থীকে আর ভারী ভারী বই বহন করতে হবে না। একটি ই-পাঠক বা কিন্ডলে থাকবে হাজার হাজার বই। যখন কোন কিছু জানার দরকার পড়বে মহুর্তে তা দেখে নেয়া যাবে। সারাবিশ্ব চলে আসবে একটি যন্ত্রে।
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×