ডিজিটাল ক্যামেরা খরিদ বিষয়ক সাহায্য প্রয়োজন
০৯ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি বেশ কিছুদিন যাবত ইন্টারনেটে ফটোগ্রাফি বিষয়ে পড়ছি। এখন একটি ডিএসএলআর ক্যামেরা কেনা দরকার। একটা সাইটে কি ধরনের ক্যামেরা ভাল কিরকম হওয়া উচিত ইত্যাদি ইত্যাদি নিয়ে বহু তথ্য রয়েছে। সেই অনুযায়ী ক্যামেরা খুঁজেও পেয়েছিলাম। কিন্তু দাম দেখে কষ্ট পেয়েছি! আপাতত ৩৫-৪০ হাজারের ভেতরে কিনতে চাচ্ছি একটা ডিএসএলআর ক্যামেরা; কোনটা ভালো হবে সেটা বুঝতে পারছি না।
যারা ক্যামেরা ব্যবহার করে অভ্যস্ত, তাদের কাছে পরামর্শ চাচ্ছি। দাম, কোথায় পাওয়া যাবে, সুবিধা অসুবিধা, ওয়্যারেন্টি, ইত্যাদি বিষয়ক তথ্য দিয়ে সাহায্য করলে উপকৃত হবো।
আমি থাকি চট্টগ্রামে। এখানে কোথায় ভালো ক্যামেরা পাওয়া যাবে আর না গেলে ঢাকায় কোথায় পাবো ইত্যাদি জানতে চাচ্ছি।
এখানে অনেক অভিজ্ঞ ইউজাররা রয়েছেন। আমি এখানেও এ বিষয়ে অনেক পোস্ট পড়েছি। এত বেশি পড়ে আমি এখন দ্বিধায় ভুগছি। অভিজ্ঞজনের আন্তরিক পরামর্শ আশা করছি।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কারিনা কায়সার এখন জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছেন। একটা তরুণ মেয়ে। বয়স ত্রিশের আশেপাশে। একজন কনটেন্ট ক্রিয়েটর। আরেকটা বড় পরিচয় হলো তিনি বাংলাদেশের জাতীয় ফুটবল দলের কিংবদন্তি খেলোয়াড়...
...বাকিটুকু পড়ুনআমার শততম পোস্টে আজ আমিই একমাত্র ব্লগার। জানালা দিয়ে পশ্চিমের স্বচ্ছ আকাশে শুকতারা দেখছি।
নিউইয়র্ক সময় অনুযায়ী এখানে রাত ১০.৪৬ মিনিট, তারিখ ১১ই মে ২০২৬
তাপমাত্রা +৬ ডিগ্রী সেলসিয়াস
বাংলাদেশ তারিখ ১২ই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:২১
গতবছর এই মে মাসের ১৭ তারিখেই আমার চোখের প্রশান্তি, আমার কর্মের স্পৃহা, আমার জননী এই ক্ষণস্থায়ী পৃথিবী ও আমাদের কাছ থেকে মহান রব্বের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান। আব্বু... ...বাকিটুকু পড়ুন
ইচ্ছে করে ডিগবাজি খাই,
তিড়িং বিড়িং লাফাই।
কুমারী দীঘির কোমল জলে
ইচ্ছে মতো ঝাপাই।
রাস্তার মোড়ে সানগ্লাস পরে
সূর্যের দিকে তাকাই,
সেকান্দর স্টোর স্প্রাইট কিনে
দুই-তিনেক ঝাঁকাই।
ঝালমুড়িতে লঙ্কা ডাবল,
চোখ কচলানো ঝাঁঝে,
ছাদের কোণে যাহাই ঘটুক,
বিকেল চারটা বাজে।
ওসবে আমার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০

মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া,সতেজ,অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে গাছ !...
...বাকিটুকু পড়ুন