somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব" দিয়ে বউ হয় এবং "ব" দিয়ে বই

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেনো যেনো শিরোনামটা গায়েব হয়ে গেলো। শিরোনাম হচ্ছে, "ব" দিয়ে বউ হয় এবং "ব" দিয়ে বই।

আমার জীবনে "ব" এর গুরুত্ব বেড়েই চলেছে। "ব" দিয়ে বউ হয়। "ব" দিয়ে বাঁশ হয়। বউকে একটু অবহেলা করলেই খেতে হয় বাঁশ।
সারা বছর থাকতে হয় ব্যস্ত। বউরে সময়টা একটু কম সময় দেয়া হইলেই খবর আছে!!
আজ শনিবার। "ব" দিয়ে বাণিজ্য মেলা হচ্ছে। আমার বউ বিগত কয়েকদিন যাবত ঘেন ঘেন করতাছে বাণিজ্য মেলায় তারে নিয়া যাওনের জন্য। কিন্তু সময় হয় না। আজ ছুটির দিনে সে মোর পিছে লাগছিল। কিন্তু আমার মন তো যাইতে চায় বই মেলায়। ওখানেই যেনো প্রাণ। বউরে ভয়ে ভয়ে কইলাম, চলো....বইমেলায় বই কিনতে যাই। বউ গরম চোখে তাকায়। মনটা চিমসাইয়া গেলো।
দুপুরের খাওয়া দাওয়া শেষ কইরা দেখি সে রেডি। মনটা খারাপ কইরা আমিও রেডি হইলাম। আমার বউ শাড়ি পরলো। আমিও বললাম, এই ধুলাবালির মধ্যে তুমি আবার শাড়ি পরলা কেন? বউ কোনো উত্তর দেয় না। তবে তারে লাগতাছিল অসাধারণ। সংসারের ঘটি বাটি ঘষলেও তার লাবণ্য এক ফোটাও কমে নাই। খুব জড়ায়া ধরতে ইচ্ছা করতাছিল। কিন্তু কেন জানি পারলাম না।
ঘর থেকা বের হলাম। সি.এন.জি নিমু এমন সময় সে বইলা উঠলো, আমরা কিন্তু বই মেলায় যাচ্ছি।
আমি অবাক হয়ে তাকাইলাম। আমার বউ আমার হাত ধরে বলল, যেখানে তোমার প্রশান্তি সেখানেই তো আমার থাকা উচিত। তবে একটা শর্ত আছে, আমাকে কিন্তু হুমায়ুন আহমেদের বই কিনে দিতে হবে।
আনন্দে আমার চোখে জল এসে যাচ্ছিল। বুকটাতে বউকে নিয়ে আসতে মন চাচ্ছিল। সি.এন.জিতে উঠে বউকে কিছু বলা ছাড়াই জড়িয়ে ধরলাম। যেনো কিছুক্ষণের জন্য যৌবনে ফিরে গেলাম। কিশোর প্রেম-প্রেমীকার মতো রাস্তা-ঘাটে জড়িয়ে ধরলাম।
সত্যিই ভালোবাসা কোনো বাঁধ মানে না। আমার বউ। আমার বড় আদুরে বউ। :)
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১২
১২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×