somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুমিলায় চাঞ্চল্যকর খোকন হত্যাকান্ড মামলায় ৯ আসামীর যাবজ্জীবন কারাদন্ড

২৪ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গতকাল ২৩ নভেম্বর সোমবার কুমিল্লার ২য় অতিরিক্ত দায়রা জজ বেগম হাসিনা রৌশন জাহান জনাকীর্ণ আদালতে কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয় ছাত্র সংসদের ডিজিএস ও শহরতলীর গাংচর এলাকার মৃত আলফু মিয়ার পুত্র খোরশেদ আলম খোকন হত্যা মামলায় ৯ আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডের রায় হয়েছে। দীর্ঘ ১৩ বছর পর চাঞ্চল্যকর এ মামলার রায় দেন। এ মামলায় সাজাপ্রাপ্ত ৯ আসামীর মধ্যে ৩ জন পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৬ সালের ২৭ ফেব্র“য়ারি সন্ধ্যা ৬ টায় ছাত্রনেতা খোরশেদ আলম খোকন বন্ধু-বান্ধবসহ রিকশাযোগে তার বাড়ি হতে আনন্দপুরে বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে শহরের তেলীকোনা এলাকায় পৌঁছামাত্র কাটাবিলের নুরে আলম ও তার সঙ্গীয়রা অস্ত্রশস্ত্রসহ তাদেরকে ঘেরাও করে খোকনের নিকট টাকা দাবী করে। তাদের দাবীকৃত টাকা দিতে অস্বীকার করায় এক পর্যায়ে নুরে আলম খোকনের বুকে ছুরিকাঘাত করে এবং অন্যান্যরা খোকনসহ সঙ্গীয়দের ছেনি, দা ও কিরিচ দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় তারা খোকনকে নৃশংসভাবে হত্যার পর তার মৃতদেহ ডাস্টবিনে রেখে পালিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে এ লোমহর্ষক হত্যাকান্ডের ঘটনায় খোকনের ভাই সেলিম বাদী হয়ে নূরে আলমকে আসামী করে ১১ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই গৌতম কুমার সাহা ’৯৬ সালের ৯ অক্টোবর আদালতে ৯ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। অভিযুক্ত আসামীরা হলো নূরে আলম, জালাল, আলমাস, হোসেন, ইব্রাহিম, মানিক মিয়া, গোলাম হোসেন বাবু, কবির হোসেন কপু ও তাহের মিয়া। দীর্ঘ ১৩ বছর পর বিজ্ঞ আদালত আসামী বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেকে ৬ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ করে।
উলেখ্য, চাঞ্চল্যকর খোকন হত্যাকান্ড মামলার ১নং আসামী মাদক ব্যবসায়ী নূরে আলম অপর একটি মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী এবং র‌্যাব ও পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়াও আসামী জালালের বিরুদ্ধে ১০টি, কবির হোসেন কপুর বিরুদ্ধে ৪টি, আলমাসের বিরুদ্ধে ৩টি, মোঃ হোসেনের বিরুদ্ধে ৪টি ও গোলাম হোসেন বাবুর বিরুদ্ধে ৩টি মামলা বিচারাধীন রয়েছে। নৃৃশংস হত্যার শিকার ছাত্রনেতা খোকনের স্ত্রী রুমা ইসলাম আসামীদের ফাঁসির দাবী জানালেও তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন। তার একমাত্র ছেলে খায়রুল আলম রাব্বী ৭ম শ্রেণীর ছাত্র। রাষ্ট্রপে মামলা পরিচালনা করেন অতিঃ পিপি এডভোকেট রেজ্জাকুল ইসলাম খসরু, খোকনের বন্ধু শরিফুল ইসলাম ও শাহনাজ মজুমদার এবং আসামী পে ছিলেন এড. সৈয়দ আবদুলাহ পিন্টু, রফিকুল ইসলাম ও তাজুল ইসলাম।



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×