somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ কেমন কারাগার!

১৮ ই জুন, ২০১৬ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জঙ্গি! এক ভয়াবহ শব্দ! সারাদেশ এখন এই আতঙ্কে আতঙ্কিত। পরপর কয়েকটি অস্বাভাবিক ঘটনা সাধারণ মানুষকে খুব ভাবিয়ে তুলেছে। প্রথমে ব্লগার, এরপর লেখক, প্রকাশক, তারপর যুক্ত হলো সংখ্যালঘু। কিন্তু এখন আর এ ঘটনার ভুক্তভোগী এরাই না। এখন যে কোন দিন যে কোন সময় চাপাতি চলে আসতে পারে আমাদের যে কারোর উপর।
এমনই এক সময়ে মাদারীপুরবাসী হাতেনাতে ধরে ফেললো এক উগ্রপন্থিকে। জানিনা তার মগজ ধোলাই কে করেছে। আর কোথা থেকেই বা ২০ বছর বয়সে সে মানুষের বাড়িতে ঢুকে কোপানোর সাহস পেলো।
যাক, ঘটনা সেটা না। ঘটনা হলো, জনতার হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে পুলিশে দেওয়া হলো। জনগণ ভাবল, যাক এবার এসব ঘটনার একটা বিহিত হবে। কিন্তু বিধি বাম! রিমান্ডে থাকা অবস্থায় সে নাকি বন্দুকযুদ্ধে মারা গেছে!
হায়! আমাদের পুলিশ ব্যবস্থার এ কি হাল! তারা এখনও কোন জঙ্গিকে ধরতে তো পারেই নি। উল্টো গ্রেপ্তারকৃত জঙ্গিকে মেরে ফেললো আসল ঘটনা জনতার সামনে উপস্থাপন না করে।
এখানে এই ঘটনার প্রেক্ষিতে জনগণকে আরও ভাবতে হচ্ছে। আসলেই কি জঙ্গি আছে? নাকি সরকার নতুন কোন চিন্তাভাবনায় এগিয়ে যাচ্ছে? দেশকে অস্থিতিশীল দেখাতে অন্য কোন রাজনৈতিক দলের ন্যাক্কারজনক খেলা নয়তো?
এভাবেই এগিয়ে যাচ্ছে দেশের জনগনের ভাবনা।
আবার অন্যপাশে ঘটছে পুলিশের ঈদ কেন্দ্রিক গ্রেপ্তার বাণিজ্য। দেশে নাকি জঙ্গির আস্তানা গড়ে উঠেছে। সেই আস্তানা ভাঙ্গতে সরকার যৌথ বাহিনী নামিয়েছে যৌথ অভিযানে। সেখানে চেনা, অচেনা, জানা, অজানা, শিক্ষিত মূর্খ সবাইকে সরকারের বাহিনী গ্রেপ্তার করছে। শুধু গ্রেপ্তার করছেনা ক্ষমতাসীন সমর্থকদের। এটাও আমাদের উদ্বিগ্নতার কারণ।
রমজান মাস, পবিত্র মাস। ঈদকে ঘিরে সারা মাস জুড়ে থাকে উৎসবের ছটা। কিন্তু সরকারী বাহিনীর উন্মত্ত থাবায় অনেক পরিবারের ঈদ ভাবনা আপাতত বন্ধ আছে।
বুঝিনা এই অভিযান কি সরকার একটা মাস পরে শুরু করতে পারতো না? আর কেনই বা শুধু জামাত-শিবির-বিএনপি গ্রেপ্তার হচ্ছে?
দেশে জঙ্গি কি অন্য দল থেকে হতে পারেনা?
অভিযানের ৩য় দিনেই নাকি গ্রেপ্তার প্রায় ১০ হাজার! তার মানে ১ মাস অভিযান চালালে ১লক্ষাধিক জঙ্গি দেশে গ্রেপ্তার হবে! ভাবাও ভয়ের বিষয়! এতো জঙ্গি তো তালেবান রাষ্ট্র আফগানিস্তানেও নেই।
এ থেকে আমরা বুঝতে পারছি আসলে গ্রেপ্তার মামলা বলে কিছু নেই, আমরা সবাই এক অন্য রকম কারাগারে আছি। সরকারের যখন যাকে ইচ্ছা তাকে মেরে একটা কাহিনী জনসম্মুখে পেশ করে দিচ্ছে।ব্যাস! কাহিনী খতম।
এ এক অন্য রকম কারাগারে আমাদের বসবাস। না জানি কবে এ থেকে ১৬ কোটি মানুষ মুক্তি পাবে।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৬ রাত ৮:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×