somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নব্য সভ্যতার অবদান ও তার উল্টো দিক!

২০ শে জুন, ২০১৬ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং কেমন জানি ভাবনাগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। যেসব আমার ভাবনার বিষয় না তাও কেন জানি ভাবতে খুব ইচ্ছে করে। জানি আমার কিছুই করার নেই তারপরও ভাবি। বেশি ভাবি আমাদের এ নব্য ও আধুনিক সভ্যতা নিয়ে। কত কিছু যে এ সভ্যতার অবদান তা লিখে হয়তো প্রকাশ করা সম্ভব না। কিন্তু আমার ভাবনা বা লেখার বিষয় এ নব্য সভ্যতার অবদান নিয়ে নয়। এ সভ্যতার উল্টো দিক নিয়ে। আমাদেরকে অনেক কিছু দিয়ে আমাদের কাছ থেকে কি কি কেড়ে নিয়েছে তা সম্পর্কে।

মা-বাবা, ভাইবোন নিয়ে আমরা বসবাস করে আসছি পৃথিবীর সূচনা থেকে। মানুষ কাছের থেকে দূরে চলে যায় এটা স্বাভাবিক। নব্য সভ্যতা সবাইকে এখন কাছে কাছে রাখছে। কিন্তু এর উল্টো দিক আমরা কখনও দেখেছি? মা-বাবা বৃদ্ধ হওয়ার পর নব্য সভ্যতা তাদেরকে একটা আশ্রমে রেখে আসে, যার একটা আদুরে নাম আছে! বৃদ্ধাশ্রম!

ভাই-বোনদেরকে পরস্পর ভালবাসা মানুষের অনন্য ভালবাসা। কিন্তু আমাদের এই আধুনিকতা সেই ভালবাসাকে সন্দেহের চরম পর্যায়ে নিয়ে এসেছে। ভাইয়ের পরিবারের প্রতি বোনের পরিবারের উক্তি-কটূক্তি, নিন্দা। সর্বশেষ ভাইয়ের পরকিয়া কেস, বোনের পরকিয়া কেস। ভাইয়ের পালিয়ে বিয়ে, বোনের পালিয়ে বিয়ে যেন দুজনকে যোজন যোজন দূরে রেখে দিয়েছে।

যোগাযোগ মাধ্যম আমাদেরকে এক সুতোয় গেঁথে রেখেছে। যেন কখনই ছিঁড়ে যাওয়ার নয়। কিন্তু আসলেই কি তাই?
একসাথে অনেকদিন পর বন্ধুরা বসেছে একটু আড্ডা দেওয়ার জন্য। কিন্তু আড্ডাতে গিয়ে দেখা যাচ্ছে সবাই সবার সামাজিক যোগাযোগ রক্ষা করতে ব্যস্ত। হায়রে সামাজিক যোগাযোগ! তুই আমারে পুরাই অসামাজিক করে দিলি?

ছাত্র, ছাত্রী-শিক্ষক সম্পর্ক নাকি সন্তান ও পিতামাতার সম্পর্কের মত। এটা আমরা সবাই জানি। এবং আমাদের সমাজে তা দেখেও এসেছি। কিন্তু আজ! কি দেখছি! কি হচ্ছে? আমাকে, আমার বোনকে আমাদেরই শিক্ষক নিজের খোরাক হিসেবে ব্যবহার করছেন। যা মানুষ কখনই ভাবেনি।

সর্বশেষ আরেকটি বিষয় হলো, এই সভ্যতা আমাকে অমানুষ বানিয়ে দিচ্ছে! যদি আমি বা আপনি কোন শহরে বাস করে থাকি তবে বিষয়টা ভালো করে বুঝতে পারবো। একজন চাকরিজীবী সকাল ৮ টায় কর্মক্ষেত্রে যাওয়ার সময় তাকে অমানুষ হতে হয়। এরপর বিকাল ৫ টা পর্যন্ত দায়িত্ব পালন করে বাসায় ফেরার পথে তাকে অমানুষ হতে হয়। একটা ৬ বছরের বাচ্চার স্কুল সকাল ৭ টায়, কোচিং বিকাল ৫টায়, রাত ৮টায় হাউজ টিউটর! উফফফফ! কি জীবন! সে মানুষ না সেও অমানুষ।
আমার মা, সেও অমানুষ। তাকে সকালে সন্তানকে স্কুল, কলেজে পৌঁছে দিয়ে বাবাকে রেডি করে কর্মক্ষেত্রে পৌঁছে দেওয়া উপযোগী করতে তাকে অমানুষ হতে হয়। মধবিত্ত পরিবার তো, প্রতি মাসে একটা টানা পড়েনে পড়ে অমানুষ হতে হয়। যা সবই এ নব্য সভ্যতার দান!
ওয়ারফেজের গান দিয়ে শেষে বলতে চাই,

জানালার বাহিরে দেখি, কত রং কত উত্সব,
পর্দার আড়াল থেকে, দেখি আমি সব।

আসতেও চাইনা আমি, বাহিরে মাঝে সবার,
নিজেকেও ভাবিনা আমি, তোমাদেরই আরেকজন।
বিক্ষোভের ভাষা হারিয়ে, উন্মাদ আমার মন,
সবই মিছে তোমার তামাশা, নিয়মের মুখোশ।

হে সমাজ আমি চাইনা তোমার আশ্রয়,
হে সমাজ আমি হয়েছি আজ নির্ভয়।
আমি দেখতে চাই আমার স্বকীয়তা, আমি থাকবো সবার ভিন্ন।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৬ রাত ১:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×