somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেনদেন বেড়েছে ৩৮৭ কোটি টাকা

১৮ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেনদেন বেড়েছে ৩৮৭ কোটি টাকা
Wednesday, 18 August 2010
অর্থনৈতিক রিপোর্টার: পুঁজিবাজারে ঘুরে দাঁড়িয়েছে ডিএসই’র তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড। দীর্ঘদিন নিম্নমুখী অবস্থানের পর এ খাতের শেয়ার দর বেড়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে ইঞ্জিনিয়ারিং খাতও। তবে পুঁজিবাজারে চালকের ভূমিকায় ছিলেন বীমাখাতের সকল কোম্পানি। এছাড়া, টেলিকম খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনের শেয়ার দর ৬ টাকা ৫০ পয়সা বেড়ে যাওয়ায় ডিএসই’র উভয়সূচক বেড়েছে।
পাশাপাশি একদিনের ব্যবধানে ৩৮৭ কোটি টাকা বেড়ে ১ হাজার ৯২৭ কোটি ৭০ লাখ ৩৪ হাজার ১০৭ টাকা লেনদেন হয়েছে। গতকাল পুঁজিবাজার শুরুটা নিম্নমুখী থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে এর চিত্র ভিন্ন অবস্থান নিতে থাকে। বিশেষ করে বীমাখাতের ৪৪টি কোম্পানির মধ্যে ৪১টি কোম্পানির শেয়ার দর ব্যাপক হারে বেড়ে যায়। এ বিষয়ে বাজার বিশ্লেষক ও ঢাবি’র অধ্যাপক আনু আহমেদ মানবজমিনকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগের উপর সীমা নির্ধারণ করছে। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানের মূলধন ১৫০ কোটি টাকা থেকে ৪০০ কোটি টাকা করার তাগিদ দিয়েছে। এ অবস্থায় সাধারণ বিনিয়োগকারীরা কিছুটা আতঙ্কে রয়েছে। ঝুঁকির মধ্যে পড়েছে তাদের বিনিয়োগ। ফলে ব্যাংকিং খাতের শেয়ার বিক্রি করে সাধারণ বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত বিনিয়োগ খাতের প্রতি ঝুঁকছে। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ২৫৫টি কোম্পানির ৭ কোটি ৭২ লাখ ৬৫ হাজার ৪১২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ১ হাজার ৯২৭ কোটি ৭০ লাখ ৩৪ হাজার ১০৭ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৮৭ কোটি ৩৫ লাখ টাকা বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১০ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৩৩ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই-২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১১ দশমিক ৭ পয়েন্ট কমে ৩ হাজার ৮৩৭ দশমিক ২২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৫৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২ টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোমপানি হলো- তিতাস গ্যাস, আফতাব অটোমোবাইলস, প্রাইম ফাইন্যান্স, পিপলস্‌ লিজিং ফাইন্যান্স সার্ভিসেস লিঃ, সামিট পাওয়ার, লঙ্কাবাংলা ফাইন্যান্স লিঃ, সামিট পোর্ট এলায়েন্স, বেক্সিমকো লিঃ, বেক্সটেক্স ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। অন্যদিকে দর বৃদ্ধিতে প্রধান ১০টি কোমপানি হলো- ইস্টার্ন হাউজিং লিঃ, ফেডারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোং, বিডি ল্যাম্পস্‌, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, এপেক্স স্পিনিং, ঢাকা ইন্স্যুরেন্স ও প্রাইম ইন্স্যুরেন্স। দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- ৫ম আইসিবি, ইমাম বাটন, স্ট্যান্ডার্ড সিরামিক, ৮ম আইসিবি, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জিল বাংলা সুগার মিলস্‌, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ, বেক্সিমকো সিনথেটিক্স, বীকন ফার্মা ও লিগেসী ফুটওয়্যার লিঃ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×