চেয়ে আছে চোখ
আগুনরোদ্দুর; পুঁড়ছে চৌদিক
হাহাকার নিভে এলে কালো অন্ধকার
হাতড়ে চলে পথ; পথ থামাপথ।
চেয়ে আছে চোখ
শ্রাবণমেঘের দিন; ধুঁয়ে যাচ্ছে
পথের নিশানা; পাংশুমুখের মানুষ
পাপের পাল্লায় ওড়ে নিকাশের অযুহাত।
চেয়ে আছে চোখ
মুছে নিচ্ছে আলোঘর; আলেয়ার প্রকটহাসি
চুপসে যায় হামাটানা শিশুর চলাচল
বাতাসে কার্ফুর নিশ্চুপ তরঙ্গভাসে একা।
চেয়ে আছে চোখ; অসহ্য জলকালি ও অপেক্ষাজট।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৩ সকাল ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


