চোখ থেকে খসে পড়ছে সময়ের নদী
জলের ভিতর হাহাকার, বুকের ভিতর
শুয়ে আছে আজল আলোঘর।
বেখেয়ালী বাশিঁর কান্নায় জেগে ওঠে
ম্লানভোরের আলো; বিজনপথে
বিস্তর করে দুঃখের কালো পাহাড়।
দু'হাত ডুবিয়ে কান্নারা করেছে জড়ো;
বুনোপাখির উদাসী ডানায় ভেসে
জেগে ওঠছে অবাক নিরুদ্দেশ!
কে এসে মায়া বুনে; কৃষকের বুক ভেঙে
সুগোপন বীজের ভিতর রেখে গেছে স্বদেশ;
তার সারাগায়ে স্বপ্নের চোখ; উত্তাল ইথার
কেটে কেটে রেখে গেছে হলুদবেদনা;
পিপাসার মুদ্রায় কিনে নিচ্ছে অসংখ্য ক্ষুধার্ত খুলি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



