আকাশে মেঘের ভেলায়
ক্ষুয়িষ্ণু রোদ্দুর নিভে গেছে
সন্ধ্যার অন্ধকারে; রাত্রি নেমেছে, নিঝুম।
বিষণ্ণ-বিষাদে সে মানুষ
ঘর-খোঁজা চোখ নিয়ে ফিরেছে ঘরে
ক্লান্তি আর অবস্বাদে। আশা তার
প্রজাপতি; জোনাকী আলোর নেশা।
বাকী তার ফুরাবার;
অথৈ জলের স্নানে ক্লান্তি মুছে নিলে
থাকে শুধু নিঃসঙ্গতা; একাকী ঘুমের ছুঁতো।
তারপর নিরিবিলি চাঁদ জাগে একা
ভুতুমের চোখে নামে না ঘুমের পাহাড়;
সারারাত একা জাগে সে। ঘরে তার
নিঃস্বতার সমাধি, বিবর্ণ শ্লোকে গাঁথা
অজস্র মিনতীর প্রহর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



