সন্ধ্যার জয় হোক আজ; পৃথিবীর ক্লান্তিমুছে
এই সূর্যাস্তের তামাটে আলোয়
কৌশলীনদী বড্ড একা হয়ে
টেনে নিচ্ছে পুরাণপথের বাঁকে।
পাখির ডানায় হাওয়ারা
বেধেঁছে নোঙর; সম্মুখে পড়ে আছে
পথের রাজ্য; সীমান্ত বিস্তর।
ধূঁধূঁ চোখের বৃত্তে নিঃস্বতার প্রহর পোহায়
সময়ের ফাঁদে।
দূরগাঁও; সান্ধ্যবাতির ঘরে
ম্রীয়মাণ আলোয় নাচে
যাপনের চাবি;
নদীর ঢেউয়ের মতো অসংখ্য কুঁচি কুঁচি জল।
তখনও সন্ধ্যায়
জ্বলেনি একটাও জোনাকি, মৃদূল বাজেনি নৃত্যে;
কেবলই এই ছন্নছাড়ার নুপূরে বিষণ্ণ সুরে
অতীতেরা করেছে আয়োজন; স্বপ্নপারাপার।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৪ সকাল ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



