মেঘ এসে ভর করে সূর্যালোকের দেশে
মুছে মুছে একেঁ যায় ব্যথিত কালো রং
দিনমান নূয়েঁ এসে ক্ষয়িষ্ণু আবাদে ডাকে
মেঘের আত্মনাদ। চারিপাশ জ্বং ধরা তামাটে
রোদ্দুরে পোড়ে অতীতের দাহ; একা।
বর্ষা কদমের ভাজেঁ নামে সুগন্ধসন্ধ্যার সাজ;
পুরানো পল্লীর কিশোরীমনে আঁকা স্বপ্নের রংধেনু
কতদূর নিয়ে যায় কল্পের উড়োজাহাজ।
বেলাশেষ; শ্রান্ত করে দেয় পৃথুল চলাচল;
সাদা বকের ধ্যানে তাপসী প্রেম পোড়ে নিঃঙ্গতা;
ক্ষুর্ধাত পুরুষের হাতে থাকে না কিছুই নবীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



