আমিতো কবেই উদাস হাওয়ায় উড়ে
মুছে গেছি অপলক চোখ থেকে;
একলা ছাদের দ্বিগুন ছায়ার বিকেলে,
বাড়ীফেরার পথে হেঁটে ভীড়ের ভিতর
ফসকে আমি, বুনোমানুষ; অপরিচিত।
আমিতো কবেই পুরাণ পুথিঁর সেজে
রয়ে গেছি ঘরের অপ্রয়োজন তাকে;
অজস্র ধুলিকণার বিছানায়। আর এই-ছুঁড়ি
শিশুমনের কাছে; মিনতী ভরাট
অযুহাতে সামান্য কেউ।
আমিতো কবেই মনভোলা পথহেঁটে
এইসব শহর ছেড়ে
চলে গেছি অজ্ঞাত গ্রামে;
মেঘলা ধোঁয়াটে কুয়াশার চাদর মুঁড়ে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



