তুমি না এসেও পৌঁছে গেছো
দরজায়; বন্ধ তালায় চিরকুটে
কুয়াশা এঁকে লিখেছো বন্ধুর
পথ। দুচোখের সংকচিত ভাঁজে
ক্লান্তি আর কষ্টরেখায় অতীতের
অন্ধকার; ভীষণ নির্জনতায়
তুমি কী নিসঙ্গতাকে করেছো
আপন। বেখেয়ালী বৃষ্টিজলে
বিষণ্ণ নৌকো ভাসালে আনমনে;
সে যদি না পায় তার মৃত্তিকার
খোঁজ! নেবে তার অনাথী দায়ভাগ।
আবারও উড়ালে উদ্বাস্তু ক্ষুধার
আগুন; হাতের আঙ্গুলে পোঁড়ে
বৈরাগী সুর; যেখানে থেমেছে পথ,
এঁকেছো স্বপ্ন অবাক; আগ্রহী চোখে।
শূন্যতায়; শূন্য মেলে; অভিলাষে
বেদনা বাড়ায়; দ্বিগুণ অভিমানে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




