খোরশেদুল আলম
আমি বলবনা তুমি আমাকে ভালবাস
আমি বলবনা আমার বুকে চলে এস
বলবনা তোমার বুকে একটু স্থান দাও
একটু ভালবাসা দাও,
শুধু এতটুকুই বলব ছলনা আর
মিথ্যে আশ্বাস দিয়ে নিরাশা করনা।
আমাকে ভালবাসার প্রতি ঘৃনা জন্মাতে
সাহায্য করনা তোমার নিপুন হাতে।
জাগিওনা রাতের পর রাত
ফোনের পর ফোনে ব্যস্ত রেখনা আর
ডেকনা মধুর স্বরে লক্ষি নামে।
এখন আর ভালবাসার আশায় থাকিনা
শুধু আশায় থাকি কেউ যেন কোন দিন
না ডাকে ছলনায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

