প্রায় দুই বছর আগের ঘটনা। আমি মির্জাপুর বাজারে একটা সেলুনের বাহিরে বসে আছি। রাত ৮-৯ বাজে। কারেন্ট নাই। পুরাতন কাগজ দোকানের মালিক শ্যামল ও আরো ৩/৪ জনের আড্ডা বেশ জমে উঠেছে। এমন সময় মাথায় সাহেবী টুপি পরা লম্বা একজন লোক হাজির । বলল পুরাতন কিছু খবরের কাগজ খুজছি , খুব দরকার। দোকানের মালিক বলল কারেন্ট আসুক। আগুন্তক বলল আমি আলো ছাড়াই দেখতে পাই। ঐ দোকানটা আমার , পুরাতন কাগজের ব্যবসা - দেখতে পারেন
শ্যামল হাত দিয়ে আগুন্তকে নিজের দোকান দেখিয়ে দিল। মিনিট খানেক বাদে ৩/৪ টি পত্রিকা নিয়ে লোকটা সেলুনের ভিতেরর চেয়ারে গিয়ে বসল। খুব দ্রুত খবরের কাগজ গুলি নাড়াচারার শব্দ পেলাম। গুন গুন করে মিথ্যা কথা....মি.......থ্যা ..............ক......থা....... বলতে বলতে লোকটা চলে গেল। কারেন্ট আসলে আমি চেয়ারের উপর পরে থাকা খবরের কাগজ গুলি নাড়া চারা করে অবাক ~কারন সবগুলি খবরই এক নামে সবাই চেনে এমন ব্যক্তির মৃত্যু ও দাফন সংক্রান্ত ।
ঘটনাটা ভুলেই গিয়েছিলাম । ১ মাস আগে ঢাকা থেকে মির্জাপুর ফিরে রিক্সা করে বাড়ী যাচ্ছিলাম । হটাৎ চেইন পরে গেলে রিক্সাওয়ালা রাস্তার পাশে গাড়ী সাইড করে রিপিয়ার শুরু করল। গভীর রাত । আমার মনে হল কেউ খুব জোরে রিক্সার পাশ দিয়ে হেটে চলে গেল। দেখলাম শার্ট্ -প্যান্ট পরা একজন লোক হাওয়ার বেগে মিলিয়ে গেল।
গত একমাস এ নিয়ে নানা চিন্তা করে কোন কুল কিনারা পেলাম না।
দিন সাতেক আগে নিজের চোখে যা দেখলাম তা শেয়ার করার জন্য এ সবের অবতারনা।
আগামী পর্বে
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




