আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত হয়ে মাহমুদুর রহমান এখন জেলে। উচ্চ আদালত যখন এ ধরনের রায় দেন তখন এই রায় নিয়ে প্রশ্ন তোলা যায় না। তবে এই রায়ের ফলে এ দেশের অনেক মানুষ যে কষ্ট ও দুঃখ পেয়েছেন, আমি তাদেরই একজন। মাহমুদুর রহমানের সাংবাদিক হওয়ার কথা ছিল না কোনোদিন। লেখালেখি শুরু করেছিলেন তাও অতি সাম্প্রতিকালে। যথেষ্ট ভালো লিখতেন। যারা মাহমুদুর রহমানের ‘জাতির পিতা নার্সিসাস সিনড্রোম এবং অন্যান্য’ গ্রন্থটি পাঠ করেছেন তারা স্বীকার করবেন, তার লেখনী কত শক্ত। কত গভীরে গিয়ে তিনি বিষয়বস্তুকে বিশ্লেষণ করেন। অনেকেই এই কাজটি করতে পারেন না। তিনি পেরেছিলেন। তার সফলতা এখানেই।
২০০৮ সালের কোনো এক সময় দৈনিক আমার দেশ-এর মহাব্যবস্থাপক আহমেদ হোসেন মানিককে নিয়ে আমি যখন তার গুলশানস্থ বাসভবনে গিয়েছিলাম, সেদিন আমি ভাবিনি তিনি সাংবাদিকতায় আসবেন। সেদিনের আলাপচারিতায় তাকে আমার দেশপ্রেমিক হিসেবে মনে হয়েছিল। জাতীয় স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট কতগুলো বিষয়কে নিয়ে তিনি সারাদেশ ঘুরে বেড়িয়েছিলেন। গঠন করেছিলেন ‘ন্যাশনাল ইন্টারেস্ট গ্রুপ’। এটি কোনো রাজনৈতিক দলের মুখপাত্র ছিল না। জাতীয় ইস্যুতে ‘ন্যাশনাল ইন্টারেস্ট গ্রুপ’ কথা বলতো, বিবৃতি দিতো। আমার মনে আছে, মাহমুদুর রহমানের আমন্ত্রণে তাদের একটি অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করতে আমি রাজশাহী গিয়েছিলাম।
সময়ের আবর্তে তিনি জড়িয়ে পড়লেন দৈনিক আমার দেশ-এর প্রকাশনার সঙ্গে। এখানেও তিনি ঈর্ষণীয় সাফল্য পান। আমার দেশ পাঠকপ্রিয়তা পায়। প্রত্যন্ত অঞ্চলে গিয়েও দেখেছি, সেখানে আমার দেশ-এর পাঠক তথা গ্রাহক রয়েছে। ‘মনোপলি’ সাংবাদিকতাকে তিনি ভাঙতে চেয়েছিলেন। তথাকথিত সুশীল সমাজের দাবিদার একটি সংবাদপত্র যখন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ন করার একটি উদ্যোগ নিয়েছিল, তখন এর বিরুদ্ধে এককভাবে লিখেছেন মাহমুদুর রহমান। আমি বলব, তার এই দেশপ্রেমিকতা তাকে একজন কলামিস্ট, একজন সাংবাদিক তথা একজন সম্পাদক হিসেবে এদেশে প্রতিষ্ঠিত করেছিল। এই দেশপ্রেমিকতা সবার মধ্যে থাকে না।
আজ মাহমুদুর রহমান জেলে। তিনি লিখতে পারছেন না। যে পাঠকশ্রেণী তার লেখা পড়ার জন্য উদগ্রীব হয়ে থাকতো, তারা বঞ্চিত হচ্ছে তার সেই ক্ষুরধার লেখনী থেকে। আমি বিশ্বাস করি, মাহমুদুর রহমান যখন আবার আমাদের মাঝে ফিরে আসবেন, তিনি আবার তার লেখালেখি শুরু করবেন এবং পাঠকদের ক্ষুধা নিবৃত করবেন। সাময়ের সাহসী সৈনিক তিনি।
প্রতিটি সমাজেই এ ধরনের দু’একজন মানুষ থাকেন, যারা সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হন। জেল-জুলুম সহ্য করেন। কিন্তু ‘কম্প্রোমাইজ’ করেন না। এ উপমহাদেশে ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কাতে এ ধরনের প্রতিবাদী মানুষেরা আছেন। তারা তাদের কাজে লাখো মানুষকে অনুপ্রাণিত করেন। কোনো কিছু প্রাপ্তির আশায় তারা এ কাজগুলো করেন না। জাতীয় স্বার্থকে বিবেচনায় নিয়ে তারা এ কাজগুলো করেন। আমার বিবেচনায় মাহমুদুর রহমান তেমন একজন ব্যক্তি; যার কাছে প্রাপ্তিটা মুখ্য নয়, মুখ্য জাতীয় স্বার্থ। মাহমুদুর রহমান তার একটি লেখায় কোরআনের সুরা আল-ইমরান, আয়াত-১২০-এর উদ্ধৃতি দিয়েছিলেন। এই আয়াতে ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে। আজ তার সেই উদ্ধৃতির অংশটুকু মনে পড়ে গেল। মাহমুদুর রহমান সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার ভালো থাকাটা আমাদের জন্য ও দেশের জনগণের জন্য খুবই জরুরি।
লেখক : ড. তারেক শামসুর রেহমান
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।